এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

লকডাউনের নির্দেশ উপেক্ষা করেই চন্দ্রকোণার বাজারে উপচে পড়া ভিড়

Published on: April 7, 2020 । 1:38 PM

তনুশ্রী সামন্ত: লকডাউন? ও তো খাতা কলমে! লকডাউন মানতেই হবে এমন জরুরি নেই—এই ধরনের মানসিকতা নিয়েই চন্দ্রকোণা থানার চন্দ্রকোণা-২ ব্লকের কৃষ্ণপুর বাজারে এই ভাবেই বেচাকেনা চলছে। দেখতে পাচ্ছেন বাজারে অন্যান্য সময়ের মতোই ভিড় উপচে পড়ছে। ক্রেতা বিক্রেতারা না তো মাস্ক পরছেন, না তো সামাজিক দূরত্ব বজায় রাখছেন। প্রত্যেকরই ধারনা, তিনি করোনা সংক্রমণ মুক্ত আর যাদের সঙ্গে মেলামেশা করছেন তাঁদের কাছ থেকেও করোনা সংক্রমণের কোনও রকম সম্ভাবনা নেই। এই ধারনা যে সম্পূর্ণ ভুল এটা তাদের কে বোঝাবেন। কারণ, কার দেহে করোনার জীবাণু আছে আর কার নেই সেটা বাইর থেকে দেখে বোঝা মুশকিল। তবে মহকুমার সচেতন মানুষজন  বাজারে এই ধরনের জমায়েত দেখলেই আতঙ্কে আঁতকে উঠছেন। … সবাইকে ‘স্থানীয় সংবাদের পক্ষ থেকে সবিনয় অনুরোধ, এই ভাবে কোথাও ভিড় জমাবেন না। সামাজিক দূরত্ব বজায় রাখুন। অকারণে বাড়ির বাইরে বেরোবেন না। সুস্থ থাকুন, সাবধানে থাকুন।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক