এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রাজ্যের সাথে ঘাটালেও তিন দিন লকডাউন হচ্ছে

Published on: July 22, 2020 । 11:58 AM

নিজস্ব সংবাদদাতা: রাজ্য সরকার এই মাসে কয়েক দিনের জন্য সম্পূর্ণ লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে। সেই মতো ঘাটাল মহকুমাও তার বাইরে থাকছে না। ঘাটালের মহকুমা শাসক অসীম পাল বলেন, আগামী ২৩ জুলাই বৃহস্পতিবার,  ২৫ জুলাই শনিবার এবং ২৯ জুলাই বুধবার এই মহকুমার সর্বত্র পূর্ণমাত্রায় লকডাউন করা হবে। সেক্ষেত্রে লকডাউনের আওতা থেকে  শুধুমাত্র ছাড় থাকবে সরকারি বেসরকরি স্বাস্থ্য প্রতিষ্ঠান, জল ও বিদ্যুৎ সরবরাহ, এক জেলা থেকে অন্য জেলা বা এক রাজ্য থেকে অন্য রাজ্যে মালপত্র বহনের গাড়ি এবং সংবাদমাধ্যম-সহ কয়েকটি পরিষেবা। মহকুমা শাসক জানান, ওই তিন দিন সকাল ৬টা থেকে রাত্রি ১০টা পর্যন্ত ওই লকডাউন চলবে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক