এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মহিলা ফুটবল, রক্তদান ও সংবর্ধনা অনুষ্ঠানে সবাই মেতে উঠল দাসপুরের কিসমত ভগবতীপুরের মনসাপুজোতে

Published on: October 22, 2022 । 11:58 PM

রবীন্দ্র কর্মকার, স্থানীয় সংবাদ: মনসাপুজোকে কেন্দ্র করে নানান সমাজ কল্যাণমূলক অনুষ্ঠানে মেতে উঠল এলাকার সবাই। দাসপুর-২ ব্লকের কিসমত ভগবতীপুর মনসা পুজো কমিটির উদ্যোগে আজ ২২ অক্টোবর রক্তদান শিবির আয়োজিত হয়। শিবিরে ৪ জন মহিলা সহ মোট ৪৪ জন রক্তদান করেন। এছাড়াও অনুষ্ঠানে দুঃস্থদের বস্ত্রদান সহ কামালপুর ও খানজাপুর গ্রাম পঞ্চায়েতের সমস্ত আশা কর্মী ও সিভিক ভলান্টিয়ারদের আমন্ত্রণ করে সংবর্ধনা দেওয়া হয় বলে জানান ওই পুজো কমিটির অন্যতম সদস্য তন্ময় দোলই। ওই পুজো কমিটির সম্পাদক সুদর্শন বাগ ও সভাপতি তারক দোলই জানান, আমরা বিগত বেশ কয়েক বছর ধরে এই পুজোকে কেন্দ্র করে নানান সমাজসেবামূলক অনুষ্ঠান করে আসছি। গত ১৯ অক্টোবর দু’দলের মহিলা ফুটবল প্রতিযোগিতাও হয়। তাতে শালবনী কিশলয় আকাদেমিকে কলকাতার শ্রীভূমি দল ৪-১ গোলে পরাজিত করে। তন্ময়বাবু বলেন, আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস, অসীম গুছাইত, মনোরঞ্জন চৌধুরি, প্রধান শিক্ষক নিমাইবাবু, মীরা সামন্ত প্রমুখ।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি