এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনা সংক্রমণের ভয়ে বন্ধ হয়ে গেল কামালপুর হাট

Published on: March 26, 2020 । 8:12 PM

তৃপ্তি পাল কর্মকার: করোনার জেরে আপাতত দুটি হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিল হাট কমিটি। সপ্তাহে দুদিন হাট বসে দাসপুর ২-ব্লকের কামালপুরে। সোম আর শুক্রবার। বেশ বড় হাট তাই প্রচুর লোকসমাগম হয়। পাইকারি এবং খুচরো দুই প্রকার বেচাকেনা চলে। তাই অনেকটা বেলা পর্যন্তই হুড়োহুড়ি ভিড় থাকে।
বর্তমানে করোনা মহামারী ছড়িয়েছে সারা বিশ্বে। ভারত সরকার একুশ দিনের লকডাউন ঘোষণা করেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের ওপর নিষেধাজ্ঞা বহাল হয়নি। সেই জন্য হাট বসছিল। তাতে দেখা গেল খেটে খাওয়া সাধারণ মানুষ থেকে ক্রেতা, কারোর কোনও সচেতনতা নেই। মুখে মাস্ক নেই। পিচ থুতু কফ সব পড়ছে বিপুল জনসমাগমের মধ্যে।
এর ওপর আছে ভিন রাজ্য থেকে আসা মানুষ। তারাও হাটে জিনিস কিনতে আসছে। কোনও ভাবে কেউ করোনা আক্রান্ত হলে, তার থেকে বহু মানুষ হাটে এসেই আক্রান্ত হয়ে যাবেন বলে শঙ্কা করছেন হাট পরিচালন সমিতির সদস্য স্বপন আলু। তাই আপাতত আগামী দুটি হাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাট পরিচালন সমিতির সম্পাদক শঙ্কর আলু বলেন, আমরা দুটো হাট বন্ধ রাখার পর পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেবো কবে থেকে আবার হাট বসবে। এইজন্য আমরা এলাকায় প্রচার করে দিয়েছি। স্বপনবাবু বলেন, গ্রামগঞ্জের মানুষ প্রয়োজনে কৃষকের কাছ থেকে সবজি সংগ্রহ করতে পারবেন। দুটো হাট বন্ধ থাকলে খুব একটা সমস্যা হবে না।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক