এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঝড়ে লণ্ডভণ্ড ধামকুড়িয়া বিটের জঙ্গলের কাজুবাদাম

Published on: May 25, 2020 । 10:07 AM

বাবলু সাঁতরা: কাজুবাদাম চাষের ওপর ব্যাপক প্রভাব ফেলেছে ঝড় আমফান। ঘাটাল মহকুমার চন্দ্রকোণা ধামকুড়িয়া জঙ্গলের কাজুবাদাম গাছ থেকে কাঁচা ফল ঝরে গিয়েছে, বহু কাজুবাদাম গাছ ঝড়ে উপড়ে পড়েছে, মোট কথা প্রচুর পরিমাণে ক্ষতির মুখে পড়েছে কাজুবাদাম চাষ। প্রতিবছর ধামকুড়িয়া বিটের জঙ্গলের জুবাদাম বা রসবাদামের জন্য ভিড় জমায় ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ। এমনিতেই এবছর কাজুবাদামের ফল দেরীতে ধরেছিল। ফলেওছিল পরিমাণে কম। যা ফলেছিল সেটাও গেল এই আমফান ঝড়ে। বনদপ্তর থেকে বাদাম দেখভালের দায়িত্ব দেওয়া হয় বন সুরক্ষা কমিটিগুলোকে। বাদামের বীজ বিক্রি করে বনদপ্তরের যা আয় হয় তা থেকে মজুরি পায় একশোর উপর বন সুরক্ষা কমিটির সদস্য। এবছর আমফান ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেল কাজুবাদামের গাছ। বাদাম কিনতে আসা মানুষদের ভিড় নেই। প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হল বনদপ্তর ও নসুরক্ষা কমিটির সদস্যরা। ভিডিও…

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও