এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

অধ্যাপক জীবানন্দ ঘোষের স্মরণসভার আয়োজন করল ঘাটাল মহকুমা সাহিত্য আকাদেমি

Published on: June 12, 2022 । 10:19 PM

নিজস্ব প্রতিনিধি: ঘাটাল মহকুমা সাহিত্য আকাদেমির পক্ষ থেকে অধ্যাপক জীবানন্দ ঘোষের স্মরণসভা অনুষ্ঠিত হল। ঘাটাল ঋষি অরবিন্দ বিদ্যামন্দিরে আজ ১২ জুন স্মরণ সভাটির আয়োজন করা হয়েছিল বলে জানা গিয়েছে। অধ্যাপক জীবানন্দ ঘোষের কর্মজীবনের ইতিহাস সম্পর্কে তুলে ধরেন ঘাটাল মহকুমা সাহিত্য আকাদেমির সম্পাদক ড. পুলক রায়। তিনি বলেন, ঘাটাল মহকুমা সাহিত্য আকাদেমির সভাপতি তথা অবসরপ্রাপ্ত অধ্যাপক জীবানন্দ ঘোষ ১৮ মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তাই আমাদের আকাদেমির পক্ষ থেকে একটি স্মরণসভা করা হয় তাঁরই উদ্দেশ্যে। ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ অন্যান্য অতিথিরা ও আকাদেমির সভাপতি অধ্যাপক প্রণব হড়, সহ সম্পাদক তারাশঙ্কর দাসবৈরাগী সহ অনেকেই উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে জীবানন্দবাবুর স্মৃতিচারণ করেন।

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব