এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ইড়পালার জয়বাগে গ্রামের সালিশি সভায় গ্রামের আত্মীয় অধ্যাপককে মারধর করা হল

Published on: March 15, 2020 । 10:25 AM

নিজস্ব সংবাদদাতা: ঘাটাল থানার জয়বাগে গত রাতে গ্রামের সালিশি সভায় তুমুল গণ্ডগোল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ বাহিনীকে যেতে হয়। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের প্রশান্ত মাজি নামে এক ব্যক্তির বিবাহ বিচ্ছেদের সভা চলছিল। সেখানে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য ১২ লক্ষটাকা দাবি করা হয়। প্রশান্তবাবু তা দিতে অক্ষমতা প্রকাশ করায় তাঁকে মারধর করা হয়। শুধু তাই নয় প্রশান্তবাবুকে মারধরের হাত থেকে বাঁচাতে গেলে তাঁর এক আত্মীয় অধ্যাপক ও তাঁর পরিবারের সদস্যদেরও মারধর করা হয়। এর মধ্যে দু’জন ছাত্রীও রয়েছেন। পুলিশ রাতেই ওই গ্রামের চার মোড়লকে আটক করে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক