এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোনায় ১০১ ঢাকের বাদ্যিতে তৃণমূলের মানত শোধ

Published on: June 8, 2021 । 7:50 PM

মানত ছিল এবার জিতলা ১০১টি ঢাকের বাদ্যিতে পুজো। বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃতীয় বারের জন্য দলের জয়ে মানত অনুযায়ী ১০১ টি ঢাঁক সহকারে ওয়ার্ডের ২২ টি মন্দিরে পুজোর আয়োজন চন্দ্রকোনা পৌরসভার ৩ নং ওয়ার্ড তৃণমুল কংগ্রেসের।তৃতীয় বারের জন্য রাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসবে এই কামনা করে একুশের ভোটের আগে ওয়ার্ডের সবকটি মন্দিরে মানত করেছিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের চন্দ্রকোনা পৌরসভার ৩ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস।

একুশের নির্বাচনে তৃতীয় বারের জন্য রাজ্যের ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস।দলের একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিপুল জয় এবং চন্দ্রকোনা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীর জয়লাভের জন্য চন্দ্রকোনা পৌরসভার ৩ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ ৮ই জুন মঙ্গলবার ওয়ার্ডের মন্দিরগুলিতে পুজো দেওয়া হল।ওয়ার্ডের তৃণমূল নেতা লক্ষ্মণ কামিল্যা বলেন,”সমস্ত চক্রান্ত ও অশুভ শক্তিতে হারিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয় বারের জন্য রাজ্য ক্ষমতায় এসেছে,মানত ছিল ১০১ টি ঢাঁক সহকারে ওয়ার্ডের সব মন্দিরে পুজো দেওয়া হবে।

এদিন করোনা বিধি নিষেধ মেনে বেশি লোকজনের জমায়েত না করে মানত পুরনে ১০১ টি ঢাঁক সহকারে ওয়ার্ডের মোট ২২ টি মন্দিরে পুজো দেওয়া হয়।তিনি এও বলেন,১০১ জন ঢাঁকির সম্পুর্ন পারিশ্রম বাদেও করোনা পরিস্থিতিতে তাদের আর্থিক দুরাবস্থা ভেবে খাদ্য সামগ্রীও দেওয়া হয় ওয়ার্ড তৃনমুল কংগ্রেসের তরফে।”এদিন ৩ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দলের জয়ে আয়োজিত পুজোয় গিয়ে মন্দিরে প্রণাম করে আসেন চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরুপ ধাড়া। বাবলু সাঁতরার রিপোর্ট,আমি… স্থানীয় সংবাদ ঘাটাল।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে