এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

অবশেষে ঘাটালের নদীবাঁধের নিচে সেই সুড়ঙ্গের ভেতর নির্মাণ ভাঙা শুরু হল

Published on: February 13, 2020 । 1:17 PM

সন্তু বেরা: অবশেষে ঘাটালে শিলাবতী নদী বাঁধের নিচে সুড়ঙ্গ করে নির্মাণ ভেঙে ফেলার কাজ শুরু হল। আজ ১৩ ফেব্রুয়ারি দুপুর থেকে পুলিশ ও সেচ দপ্তরের উপস্থিতিতে নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। নির্মাণ ভাঙা দেখার জন্য স্থানীয়দের ভিড় ছিল লক্ষ্য করার মতো। প্রসঙ্গত, ঘাটাল শহরে শিলাবতী নদী বাঁধের নিচে সুড়ঙ্গ করে নির্মাণের কাজ চালাচ্ছিল একটি রেস্টুরেন্টের মালিক। ৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় তা জানাজানি হওয়ায় শহরের কুশপাতা ১৬ নম্বর ওয়ার্ডের এলাকার বাসিন্দারা রেস্টুরেন্টে গিয়ে বিক্ষোভ দেখান। ক্ষিপ্ত জনতা রেস্টুরেন্টে ভাঙচুরও করে। পরিস্থিতি সামাল দিতে রাতেই ঘটনাস্থলে পুলিশ বাহিনী যায়। রাতেই পুলিশের সামনে জনতার দাবিতে রেস্টুডেন্টটি বন্ধ করে দিতে হয়। পুলিশ রেস্টুরেন্টের কয়েকজন কর্মীকে থানায় তুলে নিয়ে যায়। ওই ঘটনার পর থেকেই সারা শহরে ক্ষোভের সৃষ্টি হয়। কারণ, যে ভাবে নির্মাণটি করা হয়েছিল তার ফলে বন্যার সময় নদীবাঁধ ভেঙে ঘাটাল ও দাসপুরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হতে যেতে পারত। আজ ওই রেস্টুরেন্টের মালিকের দ্বারাই নির্মাণটি ভাঙার কাজ শুরু হয়েছে। আমরা বিস্তারিত খবর সন্ধ্যায় দেব।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক