এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

ICDS কেন্দ্র থেকে চাল বিক্রির অভিযোগ

Published on: April 17, 2026 । 4:29 PM
কেয়া মণ্ডল চৌধুরী
কেয়া মণ্ডল চৌধুরী
আমার কলম ঘাটাল মহকুমার জীবনবোধের শরিক। আমি সামাজিক সমস্যার নিভৃত কান্না, অভাবের নীরব দীর্ঘশ্বাস এবং সাধারণ মানুষের গভীর অভিযোগের সুর শুনতে ভালোবাসি। আমার লেখনি আলো-আঁধারের গাঢ় পটভূমি এড়িয়ে চলে। খুন-খারাপি, রাজনৈতিক জটিলতা বা তীব্র দুর্ঘটনার মর্মান্তিক দৃশ্য আমার উপজীব্য নয়। আমি ডুব দিই লোকায়ত জীবনের সরল জটিলতায়—ঘাটালের ধূলিকণা ও মানুষের আশা-হতাশা—এরাই আমার লেখনির প্রাণ। যা আমি ‘স্থানীয় সংবাদ’-এর মাধ্যমে তুলে ধরি।
📞 +919732738015 WhatsApp

কেয়া মণ্ডল চৌধুরী, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: ICDS কেন্দ্রে শিশুদের জন্য বরাদ্দ সরকারি চাল খোলা বাজারে বিক্রির অভিযোগে শুক্রবার রণক্ষেত্রের চেহারা নিল চন্দ্রকোণা থানার মাংরুল গ্রামপঞ্চায়েতের হাজরা গ্রাম। এদিন সকালে ওই এলাকার ১৬১ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রে ৬৯ কেজি চাল পাচারের চেষ্টার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কেন্দ্রের কর্মী ও সহায়িকাকে আটক করেছে।
স্থানীয় সূত্রে খবর, ওই কেন্দ্রে দায়িত্বে রয়েছে কর্মী দেবযানী পণ্ডিত ও সহায়িকা রাখি পণ্ডিত। অভিযোগ, দেবযানীদেবীর নির্দেশে শুক্রবার সকালে এক চাল ব্যবসায়ীকে চাল কেনার জন্য ডাকা হয়েছিল। চাল হস্তান্তরের সময় বিষয়টি গ্রামবাসীদের নজরে আসতেই তাঁরা ব্যবসায়ীকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। খবর পেয়ে পুলিশ পৌঁছলে তাঁদের ঘিরেও চলে গণবিক্ষোভ। শেষমেশ পুলিশ ওই কর্মী ও সহায়িকাকে থানায় নিয়ে যায়।
অভিযুক্ত কর্মীর দাবি, কেন্দ্রের জানালা-দরজা মেরামতির খরচ জোগাতে গ্রামপঞ্চায়েতের মৌখিক নির্দেশে তিনি এই কাজ করেছেন। যদিও পঞ্চায়েত কর্তৃপক্ষ সেই দাবি নস্যাৎ করে দিয়েছে। ধৃত ব্যবসায়ীর দাবি, আগেও ওই কেন্দ্র থেকে চাল কেনাবেচা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। •ছবিটি প্রতীকী

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।