এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মর্মান্তিক,দাসপুরে আম পাড়াকে কেন্দ্র করে বৌদির গলা কাটল দেওর

Published on: May 14, 2020 । 3:05 PM

আম পাড়াকে কেন্দ্র করে মর্মান্তিক পরিণতি বৌদির। ধারালো অস্ত্রর কোপে মর্মান্তিক মৃত্যু। ঘটনা দাসপুর থানার নন্দনপুর ১ গ্রাম পঞ্চায়েত এলাকার জয়কৃষ্ণপুর দোলই পাড়ার। আজ ১৪ মে সকালে গাছের কাঁচা আম পাড়াকে কেন্দ্র করে বৌদি পুতুল দোলই ও দেওর দীপঙ্কর দোলইয়ের মধ্যে তীব্র বচসা হয়, অভিযোগ সেখানেও দেওর বৌদির গলায় টাঙির কোপ দিলে ঘটনাস্থলে লুটিয়ে পড়েন পুতুল দোলই। ঘটনাস্থলে পুলিস পৌঁছেছে।

তবে অভিযুক্ত ঘটনা ঘটানোর পরেই চম্পট দেয়। পরে দাসপুর পুলিস অভিযুক্ত দীপঙ্কর দোলইকে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে তেমুয়ানি ব্রিজ এলাকা থেকে ধরে। এই ঘটনার পরই দেওয় দীপঙ্কর দোলইয়ের বাড়িতে গ্রামবাসীদের প্রায় ৩০০ জনের একটি দল চড়াও হয়। অভিযোগ তারা ওই অভিযুক্তদের বাড়িতে অগ্নি সংযোগ করে। ঘটনাস্থলে বিশাল পুলিসবাহীনী পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায়।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭