এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ক্ষীরপাইতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে অসুস্থ ছাত্রী, ভর্তি করা হল হাসপাতালে

Published on: March 12, 2020 । 11:51 AM

তনুপ ঘোষ: পরীক্ষা শুরুর আধ ঘন্টার মধ্যেই অসুস্থ হয়ে পড়ল এক উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। তড়িঘড়ি পরীক্ষার্থীকে স্থানান্তরিত করা হ’ল হাসপাতালে । ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই এলাকার। জানা গিয়েছে চন্দ্রকোণার কল্যাণশ্রী জ্ঞানদা দেবী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী পুজা দাসের পরীক্ষা কেন্দ্র পড়েছিল ক্ষীরপাই হাইস্কুলে। প্রথম দিন বাংলা পরীক্ষার প্রশ্নপত্র পাওয়ার পরই অসুস্থ হয়ে পড়ে পরীক্ষার্থী। বর্তমানে জ্ঞান হারিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ওই ছাত্রী। খবর পেয়ে তড়িঘড়ি স্কুলে ছুটে আসে স্কুল পরিদর্শক কৌশিক ঘোষ সহ পঞ্চায়েত সমিতির আধিকারিকরা। হাসপাতালেই ওই ছাত্রীর পরীক্ষা দেবার ব্যবস্থা করা হবে বলে জানান স্কুল পরিদর্শক।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক