এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে বিপজ্জনক মাটির বাড়ি ভাঙা হল

Published on: September 21, 2021 । 8:54 PM

মন্দিরা মাজি,’স্থানীয় সংবাদ’, ঘাটাল: চন্দ্রকোণা পুরসভার ৪ নম্বর ওয়ার্ড গাজিপুরে ঘাটাল চন্দ্রকোণা রাজ্য সড়কের ধারে একটি বিপজ্জনক মাটির বাড়ি ভাঙা হল। চন্দ্রকোণা পুলিশ ও পৌর প্রশাসকের উপস্থিতিতে এক্সক্যাভেটর(যেটাকে স্থানীয় ভাবে জেসিবি মেশিন বলা হয়) মেসিন দিয়ে বাড়িটি ভাঙার কাজ সম্পন্ন হয়। আজ ২১ সেপ্টেম্বর দুপুর ২টা নাগাদ বাড়িটি ভাঙা হয় বলে জানা গিয়েছে। চন্দ্রকোণা পুরসভার প্রশাসনিক বোর্ডের চেয়ারপার্সন বিলু মান্না,প্রশাসনিক বোর্ডের দুই সদস্য গোবিন্দ দাস, সৌরভ চক্রবর্তী এবং চন্দ্রকোণা থানার পুলিশকর্মীরা উপস্থিত থেকে সত্ত্বর মাটির বাড়িটি ভেঙে ফেলার ব্যবস্থা করেন।

গোবিন্দবাবু বলেন, মূল সড়কের ধারে বিপজ্জনক মাটির বাড়িটি হঠাৎই আজ পৌর প্রশাসকের নজরে আসে। তাই দ্রুততার সঙ্গে বাড়ির মালিক মহাদেব কারকের উপস্থিতিতে এক্সক্যাভেটর মেশিন দিয়ে বাড়িটি ভাঙার ব্যবস্থা করা হয়।যদিও ওই বাড়িতে যদিও কেউ বসবাস করেন না। কিন্তু বাড়িটিতে টিউশন পড়ানো হতো বলে জানা গিয়েছে। কিন্তু হঠাৎ করে যদি বাড়িটি ভেঙে পড়ে তাহলে যে কোনও সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত। সেই কথা মাথায় রেখেই প্রশাসন বাড়িটির ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। বাড়ির ভাঙা নিয়ে মালিক সম্পূর্ণ সহযোগিতা করেছেন বলে গোবিন্দবাবু জানান।

 

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও