এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

চোলাইমদ ব্যবসায়ীকে ধরে নিয়ে গিয়ে পুলিশের কাছে বিক্ষোভ দেখালেন মহিলারা

Published on: August 7, 2023 । 4:59 PM

তনুপ ঘোষ, স্থানীয় সংবাদ, ঘাটাল:চন্দ্রকোণা থানার হীরাধরপুরে চোলাই মদ নিয়ে চুপি-চুপি এলাকা দিয়ে পার হচ্ছিল এক ব্যবসায়ী। তাকে পাকড়ে ধরে ক্ষীরপাই পুলিশ ফাঁড়িতে নিয়ে গেল মহিলারা। সেই সঙ্গে এলাকা থেকে চোলাই মদের ব্যবসা তোলার দাবি জানিয়ে ফাঁড়িতে গিয়ে বিক্ষোভ দেখালেন তাঁরা। মহিলারা জানান, তাদের এলাকার অধিকাংশ পুরুষ চোলাই মদ পান করে সর্বস্বান্ত হয়ে পড়ছেন। মদ পানের কারণে বাড়িতে মহিলাদের উপর মারধর, অত্যাচারের পাশাপাশি নিত্য অশান্তি লেগেই থাকে। চোলাই মদ পানের কারণে বাড়ির পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। ছেলেমেয়েরা সুস্থভাবে পড়াশোনা করতে পারছে না।
মহিলারা জানান, তারা বার বার আবগারি পুলিসকে বিষয়টি জানিয়েও কোনও ফল হয়নি। তারা বলেন, ঘাটাল থানার কুঠিঘাটের বাসিন্দা এক চোলাই মদের কারবারি মদ নিয়ে তাদের এলাকায় বিক্রি করতে এসেছিল। তারা তাকে মদ সহ হাতেনাতে ধরে ফাঁড়িতে নিয়ে আসেন এবং পুলিসের হাতে তুলে দেন।
পুলিস জানিয়েছে, এদিন তারা ৫০ লিটার চোলাই মদ সহ কার্তিক গঞ্জন নামে এক ব্যক্তিকে আটক করেছে। আবগারি দপ্তরের ঘাটাল রেঞ্জের ডেপুটি কন্ট্রোলার সুপ্রজিৎ হীরা বলেন, ঘটনাটি প্রাথমিক ভাবে জেনেছি। বিস্তারিত খোঁজ নিয়ে জানাচ্ছি।
মহিলারা আশা করছেন, পুলিস চোলাই মদের ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। তারা চান, তাদের এলাকা থেকে চোলাই মদ নির্মূল হোক।

তনুপ ঘোষ

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। ক্ষীরপাই শহরে(পশ্চিম মেদিনীপুর) বাড়ি। চন্দ্রকোণা থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 9153931055/9732784129/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে