এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় প্রমিলা বাহিনী চোলাই মদের ভাটি উচ্ছেদ করল

Published on: June 11, 2021 । 8:33 AM

তনুপ ঘোষ, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: প্রতিনিয়ত রাত বাড়লে  চোলাই মদের কারবার শুরু হয় চন্দ্রকোণা থানার হরিসিংহপুরে। আর মদ খেয়ে পরিবারে লেগেই থাকত অশান্তি, এমনকি কয়েক দিন আগে চোলাই মদ খেয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলছেন  এলাকাবাসীরা।  তাই ক্ষিপ্ত হয়ে ১০ জুন তথা বৃহস্পতিবার রাতে চোলাই কারবারিদের ডেরা ঘেরাও করে বিক্ষোভ দেখালেন গ্রামের প্রমিলা বাহিনী ।  এমনকি প্রমিলা বাহিনী বেশ কয়েক লিটার চোলাই উদ্ধার করে নষ্ট করে দেয়। খবর দেওয়া হয় থানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। চন্দ্রকোণা থানার পুলিশ জানিয়েছে, রাতেই ৪ চোলাই কারবারিকে আটক করা হয়েছে।  ।
•আমাদের ফেসবুক পেজ: https://www.facebook.com/SthaniyaSambad.Ghatal/
•ইউটিউব চ্যানেল: https://www.youtube.com/SthaniyaSambad
•আমাদের সংবাদপত্রের মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en
•টেলিগ্রাম চ্যানেল: https://t.me/SthaniyaSambadGhatal

মন্দিরা মাজি

•‘স্থানীয় সংবাদ’-এর সাংবাদিক। ঘাটাল মহকুমার যেকোনও খবর আমাকে সরাসরি পাঠাতে পারেন। মো: 9933998177/ 9732738015

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক