এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

এলাকার মানুষদের স্বাস্থকেন্দ্রমুখী করতে উদ্যোগ দাসপুর প্রশাসনের

Published on: July 30, 2021 । 6:27 PM

ইন্দ্রজিৎ মিশ্র, স্থানীয় সংবাদ ঘাটাল:আজ ৩০ জুলাই শুক্রবার দাসপুর-১ ব্লকের সরবেড়িয়া-২ গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর ও অভিরামপুর গ্রামে দুয়ারে স্বাস্থ্যশিবিরের আয়োজন করল দাসপুর প্রশাসন। দাসপুর-১ পঞ্চায়েত সমিতি ও ব্লক স্বাস্থ্য দপ্তরের উদ্যোগে স্বাস্থ্য শিবিরগুলি অনুষ্ঠিত হয়েছে । মূলত প্রত্যন্ত এলাকার মানুষদের স্বাস্থ্যকেন্দ্রমুখী করতেই প্রশাসনের এই উদ্যোগ বলে জানা গেছে। সরবেড়িয়া-২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বনমালী মান্না বলেন, ধর্মসাগর উপস্বাস্থ্য কেন্দ্রের অধীনে আজ দুটি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল একটি কৃষ্ণনগরে, অপরটি অভিরামপুরে । মূলত আদিবাসী অধ্যুষিত ও প্রত্যন্ত এলাকায় সাধারণ মানুষদের চিকিৎসার জন্যই এই শিবির। লক্ষ্য করা যায়, এখনও এলাকার কিছু মানুষের মধ্যে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র সম্পর্কে ভয় এবং অনেক ভুল ধারণা রয়েছে। বিভিন্ন রকম শারিরীক সমস্যা থাকলেও বেশিরভাগ সময়ই কিন্তু তাঁরা স্বাস্থ্যকেন্দ্রে যান না। স্বাস্থ্যকেন্দ্র সম্পর্কিত এই ভুল ধারণা ও ভীতি কাটাতেই ব্লক স্বাস্থ্য কেন্দ্রের এই উদ্যোগ। অভিরামপুর স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তারবাবু মধুসূদন ভৌমিক বলেন এই শিবিরে এলাকার মানুষদের বিভিন্নরকম শারিরীক অসুস্থতার চিকিৎসা ও বিভিন্ন পরামর্শ দানের মাধ্যমে আমরা তাঁদের স্বাস্থ্যকেন্দ্রমুখী করার চেষ্টা করছি ।

ইন্দ্রজিৎ মিশ্র

'স্থানীয় সংবাদ'-এর সাংবাদিক। দাসপুর থানা এলাকার যে কোনও খবরের জন্য আমাকে কল করতে পারেন। •মো: 8641911627/8537002125/9732738015 •ইমেল: [email protected]

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব