এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালের নদীবাঁধের উপর থেকে সবাইকে উঠে যেতে হবে, সেচ দপ্তরের নির্দেশ

Published on: February 19, 2020 । 9:20 PM

নিজস্ব সংবাদদাতা: সম্প্রতি ঘাটালের নদীবাঁধের ওপর আশীর্বাদ রেষ্টুরেন্টের অবৈধ নির্মাণকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠেছিল গোটা মহকুমা। এমনভাবে বাঁধের ভেতর সুড়ঙ্গ করে অবৈধ নির্মাণ হয়েছিল, যার জন্য বর্ষার সময় বাঁধের ওই জায়গা দুর্বল হয়ে বর্ষায় ভেঙে যেতে পারত। প্লাবিত হতে পারত মহকুমার বিস্তীর্ণ এলাকা। ১২ ফেব্রুয়ারি মহকুমা শাসক ও সেচ দপ্তরের আধিকারিকরা নির্মাণস্থল পরিদর্শন করে সাফ জানিয়ে দেন ওই অবৈধ নির্মাণ তো ভাঙা হচ্ছেই, সেই সঙ্গে বাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে যারা বাঁধের ক্ষতি করে নির্মাণ করেছেন তাদেরও নোটিশ ধরানো হবে। সেই মতো সেচ দপ্তর নদীবাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দাদের নোটিশ ধরাতে শুরু করেছে। নোটিশ পেয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক