এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল মহকুমায় মর্যাদার সঙ্গে ৭১ তম প্রজাতন্ত্র দিবস পালিত হল

Published on: January 26, 2020 । 11:16 AM

টিম স্থানীয় সংবাদ: যথাযোগ্য মর্যাদায় ঘাটাল মহকুমায় ৭১ তম প্রজাতন্ত্র দিবস পালিত হল। আজ ২৬ শে জানুয়ারি সকাল ৯টা ৫ মিনিটে মহকুমা শাসক অসীম পাল প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে ঘাটাল বিদ্যাসাগর স্কুলের মাঠে জাতীয় পতাকা উত্তোলন করেন। তারপরই ঘাটাল বসন্তকুমারী বালিকা বিদ্যালয়ের ছাত্রীদের দ্বারা জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। এবছর প্রজাতন্ত্র দিবসে মোট ২১টি প্লাটুন কুচকাওয়াজে অংশ নেয়। নিয়মমতো প্যারেড কমান্ডার মহকুমা শাসককে সঙ্গে নিয়ে মাঠ ঘুরে প্লাটুন পরিদর্শন করেন। এরপর তিনি মহকুমাবাসীর উদ্যেশ্যে ভাষণ দেন। তিনবার তোপধ্বনির পর প্লাটুনের গার্ড অফ অনার নেন মহকুমা শাসক। গার্ড অফ অনারের পরই শুরুহয় কুচকাওয়াজের অভিবাদন গ্রহণের পর্ব।

এবছর মহকুমা শাসকের উদ্যোগে ওই কুচকাওয়াজের মাঠে ঘাটাল মহকুমার বেশ কয়েক জন স্বাধীনতা সংগ্রামীকে বিশেষ সম্মান ও সংবর্ধনা দেওয়া হয়। কুচকাওয়াচের পর মহকুমা শাসকের উপস্থিতিতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কৃতিদের মেধা পুরস্কার প্রদান করা হয়। তারপরই পর্যায়ক্রমে ঘাটাল কলেজের পক্ষ থেকে যুদ্ধের মহড়া দেখানো হয়, বেশ কিছুক্ষণ ধরে মহকুমার বিভিন্ন স্কুল ও কলেজের অংশ গ্রহণে চলতে থাকে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। আজ ঘাটাল বিদ্যাসাগর মাঠে এই অনুষ্ঠান দেখতে ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ ভিড় জমান।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক