এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটাল: স্কুলে আসতে প্রায়ই দেরি, শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢুকতে দেওয়া হল না

Published on: February 28, 2020 । 3:13 PM

নিজস্ব সংবাদদাতা:প্রতিদিনই স্কুলে ঢুকতে দেরি কেন? এই প্রশ্ন তুলে  ঘাটাল ব্লকের সাদিচক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে ঢুকতে দেওয়া হল না। আজ ২৮ ফেব্রুয়ারি ওই ঘটনাটি ঘটেছে ঘাটাল ব্লকের সাদিচক প্রাথমিক বিদ্যালয়ে।  ওই গ্রামের স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘাটাল ব্লকের সাদিচক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা প্রায়ই স্কুলে দেরি করে আসেন। তাই আজ  ওই স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের দেরি করে আসার জন্য স্কুলে ঢুকতে দেওয়া হয়নি। বেলা ১টা পর্যন্ত তাঁদের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়। পরে প্রশাসনের অনুরোধে অভিভাবকরা শান্ত হন। এবিষয়ে ওই স্কুলের প্রধান শিক্ষিকা তনুশ্রী বাগের সঙ্গে কথা বলতে চাইলে তিনি জানান স্কুলে গিয়ে তাঁর সঙ্গে কথা বলতে হবে।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক