এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

অশ্বত্থ পাতা দিয়ে ভাসাপুলের ছবি আঁকলেন ঘাটালের চিত্রশিল্পী তন্ময়

Published on: September 22, 2020 । 10:01 AM

তৃপ্তি পাল কর্মকার: ঘাটাল শহরের শিলাবতী নদীর উপর ভাসাপুলকে ঘিরে ঘাটাল মহকুমার বাসিন্দাদের একটি বিশেষ আবেগ জড়িয়ে রয়েছে। কারণ ঘাটাল মহকুমার অন্যতম ঐতিহ্য এই ভাসাপুল। ২২ সেপ্টেম্বরের সঙ্গে ভাসাপুলের একটি তাৎপর্যপূর্ণ ঘটনা  জড়িয়ে রয়েছে। এক  সময় বিদ্যাসাগর ছাড়া সাধারণ মানুষ ওই পুল দিয়ে যাতায়াত করতে পারতেন না।  কিন্তু ১৯০৪ সালের ২২ সেপ্টেম্বর থেকে ভাসাপুলটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।  তাই মহকুমা বাসীদের কাছে আজকের দিনটি একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। আর সেই দিনটিকে সামনে রেখেই ঘাটাল শহরের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তন্ময় পাল⮙ ছ’টি অশ্বত্থ পাতার উপর এঁকে ফেললেন ঐতিহ্যবাহী ভাসাপুলের ছবি। ছবিটির দৈর্ঘ্য ২৪ সেন্টিমিটার এবং প্রস্থ ২২ সেন্টিমিটার। অ্যাক্রেলিক কালার দিয়ে ছবিটি আঁকতে তন্ময়ের দু’ঘণ্টা সময় লেগেছে। প্রসঙ্গত তন্ময় ভূগোলে সাম্মানিক নিয়ে তন্ময় পড়াশোনা শেষ করলেও তিনি ছবি আঁকতেই বেশি পছন্দ করেন। •ভাসপুলের ইতিহাস জানতে চাইলে ▶এখানে ক্লিক করতে পারেন।
ঘাটাল মহকুমার সমস্ত খবর পেতে আমাদের MyGhatal মোবাইল অ্যাপ ডাউনলোড করুন [লিঙ্ক 👆] এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন[লিঙ্ক 👆]।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক