এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

‘স্থানীয় সংবাদ’ এবার গুগল নিউজেও

Published on: February 20, 2020 । 11:16 AM

সৌমেন মিশ্র:‘স্থানীয় সংবাদ’-এর নিউজপোর্টাল www.ghatal.net-এর সমস্ত খবর এবার থেকে গুগল নিউজে পাওয়া যাবে। আমাদের পোর্টালের প্রকাশিত খবরের গুণগত মান বিচার করে বিশ্বখ্যাত সংস্থা গুগল তাদের নিউজ পোর্টালে আমাদের সমস্ত খবরের লিঙ্ক দিচ্ছে।
আমরা সাংবাদিকতার নিয়ম মেনেই খবর প্রকাশ করি। জন্ম লগ্ন থেকেই ‘স্থানীয় সংবাদ’-এর শক্তপোক্ত একটা মেরুদণ্ড রয়েছে। সেজন্য বয়স কম হলেও ‘স্থানীয় সংবাদ’ গোড়া থেকেই অপ্রতিদ্বন্দ্বী ছিল। এখন আমরা যে ঈর্ষারও ঊর্ধ্বে—গুগল নিউজে স্থান করে নেওয়াটা সেটাই প্রমাণ করল।
কীভাবে পাওয়া যাবে? প্লেস্টোর থেকে গুগল নিউজ অ্যাপটি মোবাইলে ইন্সটল করতে হবে। তারপর বাংলা ভাষা চয়েস করে সার্চে ghatal.net বা ‘স্থানীয় সংবাদ’ সার্চ করলেই আমাদের পোর্টালের সমস্ত খবরগুলি পর্যায়ক্রমে দেখতে পাওয়া যাবে।
‘স্থানীয় সংবাদ’-এর এই হার্ড কপি বা ই-কপির সার্কুলেশনের কথা ছেড়েই দিলাম। ‘স্থানীয় সংবাদ’ গ্রুপের খবর পাওয়ার জন্য দু’লক্ষ ২০ হাজার মানুষ আমাদের ইউটিউবের গ্রাহক হয়ে রয়েছেন। আমাদের MyGhatal মোবাইল অ্যাপটি পাঁচ হাজারের বেশি মোবাইলে ইন্সটল করা রয়েছে। আর www.ghatal.net প্রত্যেক দিন কমপক্ষে ২৫ হাজার মানুষ দেখেন। ঘাটাল মহকুমার মধ্যে জন্ম নেওয়া একটি সংবাদপত্রের আর কী চাই?

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক