এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

কোথায় পশুপ্রেমীদের প্রেম? অনাহারে অসহায় জার্মান শেফার্ড তীরবিদ্ধ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে

Published on: August 4, 2023 । 9:19 AM

সৌমেন মিশ্র:সাধারণ গ্রামবাসীদের আবেদনে ভ্রুক্ষেপ নেই প্রশাসনের হয়তো তাই মানুষের উপকারে যে জার্মান শেফার্ড প্রজাতির কুকুর জানপ্রাণ লড়িয়ে দেয় সে প্রজাতিরই এক সদস্য দেহে তীর বিদ্ধ হয়ে দাসপুর থানার নাড়াজোল এলাকার কাঁটাদরজায়। যে-কোন মুহূর্তে তাকে মেরে ফেলা হবে। নিজেদেরকে পাশাপাশি ছোটো ছোটো ছেলেমেয়েদেরকে কুকুরের কামড় থেকে বাঁচাতে আপাতত ওই গ্রামবাসীদের এই একটাই পথ। জানা যাচ্ছে কয়েকদিন ধরেই ওই কুকুরটি কাঁটাদরজার এক মাংস দোকানে ঘাঁটি গাড়ে। বাড়িতে রেখেও প্রভুর কাছে ভালো হয়ে উঠতে পারেনি ওই বিশেষ প্রজাতির কুকুরটি। মালিক তাকে ছেড়ে দিয়েছে। আবার বিশেষজ্ঞদের দাবি এই কুকুরকে সেভাবে বাড়িতে পোষা যায়না। এরা পুলিশের ডগ স্কোয়াডের কাজে লাগে। এদিকে ক্ষুধার জ্বালায় সে ক্রমশ হিংস্র হচ্ছিল। গ্রামের মানুষ সংবাদমাধ্যমের দ্বারস্থ হয়ে প্রশাসনের কাছে আবেদন রেখেছিলেন ওই কুকুরকে উদ্ধার করে তার উপযুক্ত পরিবেশে পাঠানোর জন্য। হয়তো কলকাতার মতো শহর হলে পশুপ্রেমীদের লাইন পড়ে যেত, মুহুর্মুহু বিভিন্ন অভিনেতা অভিনেত্রীরা তার কাছে খাবার দাবার নিয়ে ছুটে আসতেন। কিন্তু পশু প্রেমী থেকে প্রশাসন কেউই এগিয়ে এল না সেই কুকুরকে উদ্ধারে। এদিকে জানা যাচ্ছে বর্তমানে ওই কুকুর আরও হিংস্র হয়েছে। একাধিক গ্রামবাসীকে কামড়েছে। সূত্রের খবর অগত্যা গ্রামবাসীরা এখন ওই কুকুরকে যেনতেন প্রকারে মেরেফেলার চেষ্টায়। ইতিমধ্যেই কুকুরটিকে লক্ষ্য করে তীর ছুঁড়েছে কেউ বা কারা। তারপর থেকেই সে তীর কুকুরটির দেহে আটকেও রয়েছে। বুধবার সেভাবে কুকুরটিকে আর দেখা যায়নি। তবে ২ বার কুকুরটি ওই তীরবিদ্ধ অবস্থাতেই ওই মাংস দোকানের সামনে আসে। তাড়া খেয়ে আবার গা ঢাকা দিয়েছে।
এখন প্রশ্ন প্রভু তাকে পোষ্য করে বাড়িতে রাখার জন্য নিয়ে এল,পরে সেই প্রভুই তাকে ছেড়ে দিল। ক্ষুধার জ্বালায় সে হন্যে হয়ে খাবারের সন্ধানে। না খেতে পেয়ে সে যখন হিংস্র হচ্ছে তাকে প্রাণে মেরে ফেলার চেষ্টায় রয়েছে আতঙ্কিত মানুষ। অন্যদিকে গ্রামের মানুষের রক্ষা কর্তা বা প্রশাসনের তরফেও কোনো সাড়া নেই। তাহলে কী দোষ ওই অবলা প্রাণীটির? আদৌও সে কি বেঁচে? যদি বেঁচেও থাকে এই প্রতিবেদন প্রকাশের পর তাকে কি উদ্ধারে টনক নড়বে পশু প্রেমীদের?

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে