এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

রান্নার গ্যাস মানুষের কাছে পৌঁছে যাবে সি.এস.সি বা তথ্যমিত্র কেন্দ্রের মাধ্যমে, ঘাটাল মহকুমাতেও শুরু সেই প্রক্রিয়া

Published on: February 4, 2020 । 8:18 AM

মনসারাম কর: ঘাটাল মহকুমা জুড়ে এতদিন পর্যন্ত প্রত্যন্ত গ্রামের দিকে রান্নার গ্যাস পরিষেবার কোনও নিথিভূক্ত ডিস্ট্রিবিউটর বা এজেন্ট ছিল না। ফলে সাধারণ মানুষের হেঁসেলে গ্যাস পরিষেবা দিতে কাল ঘাম ছুটেছে মহকুমার গ্যাস ডিলারদের। তাই এলাকার  কারও না কারও হাত ধরে গ্রামের দিকে গ্যাস পরিষেবা দিতে হত। তার স্বচ্ছতা নিয়ে অনেক প্রশ্নও উঠেছে বার বার। কেন্দ্রের উদ্দ্যোগে এর পর থেকে প্রত্যেক কেন্দ্রীয় লাইসেন্সপ্রাপ্ত ডিজিটাল সেবা কেন্দ্র (সি.এস.সি) বা তথ্যমিত্র কেন্দ্রই হতে চলেছে নথিভূক্ত গ্যাস ডিস্ট্রিবিউটর বা স্থানীয় এজেন্ট। ঘাটাল মহকুমা জুড়ে শুরু হয়েছে সেই প্রক্রিয়া, চলছে চুক্তিপত্রের কাজ। গ্যাস অফিস সুত্রে জানা গেছে, সি.এস.সি বা তথ্যমিত্র কেন্দ্রে গ্যাস স্টক থাকবে,  প্রত্যেকেই এখান থেকে খুব সহজে গ্যাস সিলিন্ডার পেতে পারবে, খুব তাড়াতাড়ি শুরু হবে সেই পরিষেবা। এই পরিষেবা চালু করতে সি.এস.সি বা তথ্যমিত্র কেন্দ্রকে নির্দিষ্ট সিকিউরিটি মানি জমা দিতে হচ্ছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ