এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের গান্ধি মিশনে স্বামী বিবেকানন্দের জন্মদিন ও সাংবাদিক মংলাপ্রসাদ রায়ের স্মৃতির উদ্দেশ্যে অঙ্কন প্রতিযোগিতা

Published on: January 12, 2024 । 9:28 PM

নিজস্ব সংবাদদাতা, স্থানীয় সংবাদ, ঘাটাল:  টাইমস অফ ইন্ডিয়া পত্রিকার স্বনামধন্য ও নির্ভীক সাংবাদিক মংলাপ্রসাদ রায়ের স্মৃতির ঊদ্দেশ্যে গান্ধী মিশন ট্রাস্টের পরিচালনায় প্রায় একশো’র ওপর প্রতিযোগী নিয়ে অঙ্কন প্রতিযোগিতা এবং ‘স্বামী বিবেকানন্দ এবং যুব সমাজ’–এর ওপর একটি আলোচনা সভার আয়োজন করা হয়। গান্ধি মিশনের সম্পাদক নারায়ণ ভাই বলেন, আজ ১২ জানুয়ারি ওই অঙ্কন প্রতিযোগিতায়  দাসপুর উচ্চ বিদ্যালয়, দাসপুর প্রাথমিক বিদ্যালয়, রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়, সোনাখালি উচ্চ বিদ্যালয়, সোনাখালি উচ্চ বালিকা বিদ্যালয় ছাড়াও  ঘাটাল ও আশেপাশের বহু জায়গা থেকে প্রতিযোগীরা অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম পাচঁজনকে মেডেল দিয়ে পুরস্কৃত করা হয়। একই সঙ্গে প্রত্যেক প্রতিযোগীদের সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়। উপস্থিত ছিলেন ময়না কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত সামন্ত, বিপ্লবী সংবাদ দর্পনের সম্পাদক বিবেকানন্দ রায়, ইন্দ্রজিৎ বাগচি, বিহারের পাটনা থেকে প্রভাত কুমার, বিহার মহিলা কলেজের অধ্যাপক অনুরাধা ঝা প্রমুখ।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব