এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মহকুমা শাসকের উদ্যোগে আদিবাসীদের চাল-ডাল প্রদান

Published on: April 7, 2020 । 4:26 PM

তৃপ্তি পাল কর্মকার: লক ডাউন পরিস্থিতিতে আবার ঘাটাল মহকুমার মহকুমা শাসক অসীম পালের মানবিক মুখ দেখা গেল। মহকুমা শাসক ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে ঘাটাল মহকুমার ১১০০টি আদিবাসী পরিবারের হাতে চাল, আলু, ডাল, সোয়াবিন এবং সরিষার তেল পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন। এই মহকুমার আদিবাসী সম্প্রদায়ের ৯৮ শতাংশ পরিবার শ্রমনির্ভর। অন্যের বাড়িতে না কাজে গেলে অন্নের সংস্থান হয় না। কিন্তু এই লকডাউন পরিস্থিতিতে সবাই গৃহবন্দি। কাজের কোনও সুযোগ নেই। অধিকাংশ আদিবাসী পরিবারেই শুকনো শষ্য মজুত নেই।  সেই পরিস্থিতিতে ঘাটালের মহকুমা শাসক বাড়ি বাড়ি চাল, আলু, ডাল, সোয়াবিন এবং সরিষার তেল পৌঁছে দিয়ে মানবিকতার পরিচয় দিলেন।
মহকুমা শাসক জানিয়েছেন, মহকুমার মোট ১১০০ পরিবারকে ওই সমস্ত সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। ১১০০ পরিবারের মধ্যে রয়েছে ঘাটাল ব্লকের ২৫০, চন্দ্রকোণা-১ ব্লকের ৩৭০, চন্দ্রকোণা-২ ব্লকের ৩৫০ এবং দাসপুর-১ ব্লকের ১৩০টি পরিবার রয়েছে। ঘাটাল মহকুমা শাসকের কার্যালয়ের আধিকারিক এবং সংশ্লিষ্ট ব্লক স্তরের কর্মীরা এলাকায় গিয়ে প্যাকেটগুলি তুলে দেওয়ার ব্যবস্থা করছেন।  প্রত্যেক ক্ষেত্রেই সামাজিক দূরত্ব বজায় রেখে বিতরণের ব্যবস্থা করা হচ্ছে। আজ ৭এপ্রিল ঘাটাল ব্লকে শুরু হয়েছে। আগামী কাল বাকী ব্লকগুলিতে হবে।
প্রসঙ্গত, ওই সমস্ত খাদ্য সামগ্রী সরকারি তহবিল থেকে দেওয়া হয়নি। আদিবাসীদের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে মহকুমা শাসক বেশ কয়েকটি ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে এগিয়ে আসার সবিনয় অনুরোধ করেছিলেন। তারই ভিত্তিতে মহকুমা শাসকের অনুরোধে করোনা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন ঘাটালের উৎপল দাস, চন্দ্রকোণা-১, ঘাটাল ও দাসপুর-১ ব্লকের হিমঘরের মালিকেরা, কোলকাতার দামোদর আগরওয়াল ও সুভাষ মল্লিক, কোলকাতা মধ্যমগ্রামের তিরুপতি এগ্রো সিড ডিস্ট্রিবিউটটরস প্রাইভেট লিমিটেড। মহকুমা শাসকের এই মানবিক মুখ দেখে অভিভূত ঘাটাল মহকুমার বাসিন্দারা।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক