এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

গ্রামপঞ্চায়েতে অফিসে বিজেপির পতাকা

Published on: July 11, 2020 । 10:42 AM

তৃপ্তি পাল কর্মকার: দাসপুর-১ ব্লকের সরবেড়িয়া-২ গ্রামপঞ্চায়েতের কার্যালয়ের গেটে কে বা কারা বিজেপির পতাকা লাগিয়ে দিল। আজ ১১ জুলাই সকালে দেখা যায় ওই কার্যালয়ের গেটে বিজেপি পতাকা ঝুলছে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। কারণ কয়েক দিন আগেই ওই গ্রামপঞ্চায়েত এলাকায় বিজেপি-তৃণমূল তুমুল মারপিট হয়। এলাকায় র‍্যাপ নামে। আবার রাজনৈতিক গণ্ডগোলের সূত্রপাত হচ্ছে এই আশঙ্কাতেই উদ্বিগ্ন এলাকার সাধারণ মানুষ। তৃণমূল নেতা তথা দাসপুর-১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুব্রত মাইতি বলেন, এলাকায় বিজেপি রাজনৈতিক অস্থিরতা তৈরি করার জন্যই ওই কাজ করেছে।  আমরা বিষয়টি মৌখিকভাবে পুলিশকে জানিয়েছি। এদিকে বিজেপির ঘাটাল-রাজনগর মণ্ডলের সভাপতি শান্তনু বেরা বলেন, আমরা নিশ্চিত এলাকায় অশান্তি তৈরি করার জন্য তৃণমূলই করেছে। আমরা বিষয়টি দাসপুর থানার ওসিকে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলেছি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক