এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে বিধ্বংসী আগুন

Published on: June 13, 2024 । 11:45 PM

সৌমেন মিশ্র,স্থানীয় সংবাদ, ঘাটাল: ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার গৌরা এলাকায় বিধ্বংসী আগুন। আগুন নেভাতে ইতিমধ্যেই পৌঁছেছে দমকলের একটি ইঞ্জিন। জোর কদমে চলছে আগুন নেভানোর কাজ। জানা যাচ্ছে আজ বৃহস্পতিবার রাত প্রায় ১০টা২০ মিনিট নাগাদ ঘাটাল পাঁশকুড়া সড়কে দাসপুর থানার গৌরার ব্রিজের তলায় এই অগ্নিকান্ড এলাকাবাসীর নজরে আসে। খবর যায় দমকলে। সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। বেসকিছু দোকানদারদের সাথে নিয়ে জোর কদমে চলছে আগুন নেভানোর কাজ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে ওই ব্রিজের নিচে যে আবর্জনার স্তূপ তাতেই কোনো ভাবে আগুন লেগে সে আগুন আশপাশে ছড়িয়ে পড়ছে। তবে সময়মত ঘটনাস্থলে দমকল পৌঁছে যাওয়ায় ঘন্টাখানেকের মধ্যেই আগুন প্রায় আয়ত্ত্বে। তবে সময়মতো না জানাজানি হকে সবার অগোচরে এই আগুন এই রাতে অনেক ভয়াবহ আকার নিতে পারতো।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি