এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

অর্থসংকটে ঘাটাল মহকুমার মৃৎশিল্পীরা

Published on: July 5, 2020 । 12:39 PM

ইন্দ্রজিৎ মিশ্র:  কোভিড-১৯ এর জ্বালায় দেশজুড়ে জর্জরিত জীবন ও জীবিকা। দাসপুরের মৃৎশিল্পীদেরও এখন দিন কাটছে অর্থনৈতিক সংকটে। করোনার জন্য  মানব জীবনের এই ভয়াবহতা এখনও কাটিয়ে উঠতে পারছে না গোটা বিশ্ব। সুস্থ থাকতে জীবনের কাছে হার মেনেছে জীবিকা। ম্লান হয়ে গেছে সামাজিক পূজা পার্বণ। জীবনের তাগিদে জীবিকাকে উপেক্ষা করে দীর্ঘদিন লকডাউনের পথে হাঁটতে বাধ্য হয়েছে সরকার। আর তার জেরেই মাথায় হাত শিল্পী মহলের। দাসপুর জুড়ে সমস্যায় ভুগছেন মৃৎশিল্পীরা। সামাজিক দুরত্ব বজায় রাখতে গিয়ে পুজো কমিটির পুজো বাতিলের সাথে বাতিল হয়েছে  মৃৎশিল্পীদের প্রতিমার বরাত। হাতে অন্য কোনও বিকল্প কাজ না থাকায় চরম সমস্যায় ভুগছেন শিল্পীমহল। দাসপুরের  তপন দোলই নামে এক মৃৎশিল্পী বলেন, হাতে যে কটা বরাত এসেছিল সেগুলোও বাতিল হয়ে গেছে, চরম অর্থসংকটে দিন কাটছে।  করোনার সমস্যা সব কিছু স্বাভাবিক হওয়ার দিকে তাকিয়ে গোটা শিল্পীমহল।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও