এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

গ্রামের দুঃস্থ মানুষদের বিনামূল্যে চোখের চিকিৎসার ব্যবস্থা করল ঘাটাল মনোহরপুরের নিউ তরুণ সংঘ ক্লাব

Published on: November 19, 2021 । 8:23 PM

পাপিয়া বন্দ্যোপাধ্যায়, স্থানীয় সংবাদ, ঘাটাল: গ্রামের গরীব মানুষেরা টাকার অভাবে চোখের চিকিৎসা করাতে পারছেন না, সেই সমস্ত দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে গ্রামেরই এক ক্লাবের উদ্যোগে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজিত হল। ঘাটালের মনোহরপুরের নিউ তরুণ সংঘ ক্লাবের উদ্যোগে আজ ১৯ নভেম্বর ওই শিবিরে পুরুষ-মহিলা মিলে প্রায় ৮৫ জন বিনামূল্যে চোখ পরীক্ষা করান।ক্লাবের সভাপতি গৌতম বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের গ্রামে যে এত মানুষ টাকার অভাবে চোখের চিকিৎসা করাতে পারছেন না, তা আমরা জানা মাত্রই এই শিবিরের আয়োজন করি। ঘাটাল লায়ন্স ক্লাবের সহযোগিতায় এই শিবিরটি হয়।চক্ষু পরীক্ষা ছাড়াও যাদের চশমা লাগবে তাদের জন্য খুবই স্বল্প মূল্যে চশমার ব্যবস্থা এবং যাদের ছানি অপারেশন দরকার তাদেরও খুব কম খরচে  অপারেশনের ব্যবস্থা করা হয়।চোখ ঠিক রাখতে কী কী করণীয় তাও ওই শিবির থেকে বিশেষজ্ঞ ডাক্তারবাবুরা বলে দেন।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

রাজ্যস্তরের যোগাসনে সাফল্য, জাতীয় স্তরে ডাক পেল ঘাটালের তিন পড়ুয়া

চন্দ্রকোণায় গান্ধী-শাস্ত্রীর জন্মজয়ন্তী উদযাপন

রাজ্য সরকারের ‘সারথি’ প্রকল্পের সাইকেল বিতরণ শুরু হল

জাতীয় স্কুল গেমসে সোনামুই হাইস্কুলের দুই ক্রীড়াবিদ, ৪ অক্টোবর মেদিনীপুরে লড়াই অরূপ-কমলের

সিআইএল কাপ: ঘাটালে জোনাল পর্বে জায়গা করে নিল বসন্তপুর একাদশ ও চকমকরামপুর মহিলা ক্লাব