এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

মনশুকায় তৃণমূলের পতাকা ছেঁড়া নিয়ে উত্তেজনা

Published on: July 9, 2020 । 10:49 AM

কুমারেশ চানক: ৯ জুলাই সাতসকালেই দলীয় পতাকা ছেঁড়া নিয়ে উত্তেজনা।  ঘটনাটি ঘটেছে  ঘাটাল ব্লকের মনসুকা গ্রামপঞ্চায়েতের দীর্ঘগ্রামে। তৃণমূল নেতা অনুপ সামন্তের অভিযোগ, গতরাতে বিজেপির  কর্মীরা তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে জলে ফেলে দিয়েছে। তিনি বলেন, এর আগেও আমাদের পার্টি অফিস ভেঙে টিভি,পাখা, চেয়ার লুট করে নিয়েছিল বিজেপি।  তৃণমূলের ওই অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন বিজেপির ঘাটাল উত্তর মণ্ডলের সভাপতি তারক বেরা। তিনি বলেন পুরো ঘটনাটি সাজানো।  তৃণমূলের কর্মীরা নিজেরাই পতাকা ছিঁড়ে নিজেরাই বিক্ষোভ দেখাচ্ছে। এর সাথে বিজেপির কর্মীরা জড়িত নেই। তৃণমূলের পক্ষ থেকে পুলিসকে অভিযোগ জানানো হয়। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক