এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের সীতাপুরে দোকানঘর ধসে পড়ল, আতঙ্কে দুই ব্যবসায়ী

Published on: September 25, 2026 । 3:05 PM

শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সৎবাদ: টানা বৃষ্টিতে দোকানঘর ধসে পড়ল। আজ ২৫ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে দাসপুরের সীতাপুর বাজারপাড়ায় ওই দোকানঘরগূলি ধসে পড়ে।  ওই দোকানঘরের একাংশে ছিল গ্রামীণ চিকিৎসকের চেম্বার এবং অন্য অংশে ছিল ফুলের দোকান। তবে ঘটনার সময় দোকানঘরের ভিতরে কেউ না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। হঠাৎ করে দোকানঘরটি এভাবে ধসে পড়ায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ও দুশ্চিন্তায় পড়েছেন দুই দোকানের মালিক। গ্রামীণ চিকিৎসকের নাম শঙ্খ শুভ্র সামন্ত ও ফুল ব্যবসায়ীর নাম পলাশ মাইতি, দুজনেরই বাড়ি সীতাপুরে। টানা বৃষ্টিতে খালের জল বৃদ্ধি এবং মাটি নরম হয়ে যাওয়ার কারণেই এই ধস বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবীন্দ্র কর্মকার

ঘাটাল মহকুমার যে কোনও ঘটনা ও তথ্য জানা থাকলে আমাকে সঙ্গে সঙ্গে শেয়ার করুন। মো: 9933998177