এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

স্বামীকে ফিরে পেতে ৭মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর ধর্না শ্বশুর বাড়িতে

Published on: July 6, 2024 । 4:45 PM

সন্তু বেরা, স্থানীয় সংবাদ, ঘাটাল: বিয়ে করার’ পর ‘স্ত্রী’র সঙ্গে আর কোনও যোগাযোগ রাখেননি ‘স্বামী’। সেই স্বামীকে ফিরে পেতে ‘শ্বশুর বাড়িতে’ গিয়ে ধর্নায় বসলেন অন্তঃসত্ত্বা গৃহবধূ। মুর্শিদাবাদের লালগোলার বাসিন্দা টুকুটুকি খাতুন নামে এই গৃহবধূ দাসপুরের মজলিসপুরে সাগর সামন্ত নামে তাঁর স্বামীর বাড়িতে শুক্রবার সন্ধ্যা থেকে ধর্নায় বসেছেন। টুকুটুকির দাবি, ছয় মাস প্রেম এবং বছর দেড়েক আগে তাদের বিয়ে হয়েছে। তিনি অন্তঃসত্ত্বা হওয়ার পর স্বামী তাঁকে ছেড়ে চলে আসেন। আর খোঁজ খবর নেননি। সেজন্য  তিনি স্বামীর খোঁজে শ্বশুর বাড়ি এসেছেন। সাগরের বাবা বাপি সামন্ত ওই বিয়েকে পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি বলেন, আমার ছেলে ওকে বিয়ে করেছে বলে আমার জানা নেই। আর ছেলে যেহেতু বাড়িতে নেই তাই আমি কোনও অচেনা অজানা  মহিলাকে বাড়িতে তুলতে পারব না। পুলিশ জানিয়েছে,  এনিয়ে কোনও অভিযোগ জমা পড়েনি। অভিযোগ এলে পুলিশ ব্যবস্থা গ্রহণ করবে।

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।