এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

এলাকায় পর্যাপ্ত শ্রমিকের অভাবে এবার ধান কাটা নিয়ে সমস্যায় পড়েছেন কৃষকরা

Published on: April 16, 2020 । 8:37 AM

তৃপ্তি পাল কর্মকার: এটি ঘাটাল ব্লকের মূলগ্রাম এলাকার জলার মাঠের ছবি। এই জলার মাঠেই রয়েছে মূলগ্রাম, ধর্মপুর,আলুই,সামসুর, মোহনপুর গ্রামের চাষীদের ধান জমি। বর্ষার মরশুমে মাঠ ভর্তি জল থাকে বলে এই জলার মাঠে একবারই ধান চাষ করতে পারেন চাষিরা। দেখতেই পাচ্ছেন মাঠ ভরা ধান। পাকা ধান এবার কেটে তোলার মরশুম। এই ধান কাটাকে কেন্দ্র করেই এবার সমস্যায় পড়েছেন কৃষকরা। করোনা অতিমারীর জন্য দেশজুড়ে চলছে লকডাউন। সেজন্য অতিপ্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বেরোনোর ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। এতেই সমস্যা চাষিদের। এতো জমির ধান কাটার জন্য তারা পরিযায়ী শ্রমিকদের ওপর নির্ভরশীল। এই শ্রমিকরা ধান কাটার মরশুমে বিভিন্ন জায়গা থেকে আসেন। মূলত এই শ্রমিকদের ওপর ভরসা করেই ধান কাটা,তোলা, রোপণ সব কিছুই করেন জমির মালিক। এবার ধান কাটাকে কেন্দ্র করে দুটি মত হয়েছে জমির মালিকদের মধ্যে। একদল চাইছেন যে এই ভরা কালবৈশাখীর সিজনে বাইরে থেকে মজুর এনেই ধান কাটা তোলা হোক। মাঠের ধান কাটতে দেরি হলে কালবৈশাখীর সময় নষ্ট হয়ে যাবে ধান। আর একদল জমির মালিকরা চাইছেন যে বাইরে থেকে মজুর আনলে তার থেকে এলাকার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন। তাই এলাকার মানুষের সাহায্য নিয়েই ধান কাটা তোলা হোক। এই জলার মাঠ লাগোয়া বাসিন্দাদের অনেকের বাড়ির ছেলেরা ভিন রাজ্য থেকে বাড়ি ফিরে চোদ্দ দিনের হোম কোয়ারেন্টাইন মেনেছেন। তাদের মত এলাকার মানুষের সাহায্য নিয়েই ধান কাটা তোলা হোক। কারণ পরিযায়ী শ্রমিকদের কার কি রোগ আছে সেটা কারো জানা নেই।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক