এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে ব্যান্ড বাজিয়ে ১০৭ বছরের বৃদ্ধের শেষকৃত্য সম্পন্ন করা হল

Published on: December 25, 2019 । 2:13 PM

অসীম বেরা:না, এটা কোনও উৎসব অনুষ্ঠানের বাদ্য বাজনা নয়। এলাকার ১০৭ বছরের এক প্রবীণের মৃত্যুর

পর নাতি-নাতনিরা বাদ্যবাজনা বাজিয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন করলেন। ২৪ ডিসেম্বর এমনই ঘটনার সাক্ষী রইলেন ঘাটাল মহকুমার চন্দ্রকোণা-১ ব্লকের শ্যামখুরি গ্রামে। মৃত ব্যক্তির নাম সুবল মণ্ডল। তিনি ২৩ ডিসেম্বর রাতে মারা যান। কিন্তু তাঁকে সম্মান জানিয়ে সৎকার করা হবে বলে সেদিন আর দাহ করা হয়নি। ২৪ ডিসেম্বর রীতি মতো উৎসবের আমেজে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হয়। একনজরে বিষয়টি দেখলে বোঝাই যেত না গ্রামে কেউ মারা গিয়েছেন বলে। আশেপাশের গ্রাম তো দূর অস্ত ১০৭ বছরের আয়ুর উদাহরণ জেলাতেও খুব কমই আছে। ১০৭ বয়সে দাদুর মৃত্যুতে শোকগ্রস্ত না হয়ে উৎসবের পরিবেশের চেহারা নেয় সারা গ্রাম। সারাটা জীবন যে গ্রামের মানুষ পাশে থেকেছেন তাঁর, শব যাত্রাতেও তাশা বাজনা নিয়ে সামিল হলেন গ্রামবাসীরা। এসব আনন্দের না শোকের তা নিয়ে বিতর্ক থাকতেই পারে, তবে তাতে আমল দিতে নারাজ শ্যামখুরী গ্রামের মানুষজন॥

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক