মৌমিতা দাঁ, ‘স্থানীয় সংবাদ’ ঘাটাল: বেপরোয়া গতির বলি হলেন দুই যুবক। মঙ্গলবার বিকেলে চন্দ্রকোণা থানার রাধানগর এলাকায় শ্রীনগর-পলাশচাপড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক সজোরে ধাক্কা মারে রাস্তার ধারের গাছে। অভিঘাত এতটাই তীব্র ছিল যে, বাইক-সহ দুই আরোহী পাশের পুকুরে ছিটকে পড়েন। পুলিশ জানিয়েছে, মৃ৭তদের নাম সাগর মান্না (২৩) এবং বিদ্যুৎ চৌরে (২৪)। তাঁদের বাড়ি সোনপুর গ্রামে। স্থানীয় সূত্রে খবর, দুজনেই ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতেন। আসন্ন নির্বাচনের কারণে সম্প্রতি গ্রামে ফেরেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, বাইকটির গতিবেগ অত্যধিক ছিল। দুর্ঘটনাস্থল থেকে একটি মদের বোতল উদ্ধার হয়েছে। বোতলটি ভেঙে এক যুবকের শরীরের গভীরে ঢুকে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়। তড়িঘড়ি চন্দ্রকোণা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃ/ত বলে ঘোষণা করেন। মদ্যপ অবস্থা নাকি যান্ত্রিক ত্রুটি— দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে পুলিশ। যুবকদের অকাল মৃ/ত্যুতে এলাকায় শোকের ছায়া নেমেছে।
নিউজ ডেস্ক
‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।



