এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

শিলাবতীতে ভাসছে অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ চাঞ্চল্য ঘাটাল থানার জয়কৃষ্ণপুরে

Published on: January 22, 2022 । 6:35 PM

সৌমেন মিশ্র,ঘাটাল:শিলাবতীতে ভাসছে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ চাঞ্চল্য ঘাটাল থানার জয়কৃষ্ণপুর এলাকার পাশাপাশি দাসপুর থানার রাজনগরেও। দীর্ঘ চেষ্টার পর ঘাটাল থানা এলাকার জয়কৃষ্ণপুর গ্রামের কয়েকজন মিলে ভেসে যাওয়া দেহ আটকালেন। ঘটনাস্থলে ঘাটাল পুলিশ। একদিকে দাসপুরের রাজনগর অন্যদিকে ঘাটাল থানার জয়কৃষ্ণপুর শিমুলিয়া গ্রাম,মাঝ বরাবর বয়ে গেছে শিলাবতী নদী।

আজ শনিবার বিকেলের দিক থেকে প্রথমে দাসপুর থানার রাজনগরের গঙ্গাতলা এলাকার কিছু মানুষের নজরে আসে নদীর মাঝে এক দেহ ভেসে যাচ্ছে। নদীর অপর পাড়ে জয়কৃষ্ণপুর গ্রামের কিছু মানুষ ওই দেহ আটকান,দেখেন অপরিচিত কেউ হবে তাদের গ্রামের কেউ না। খবর যায় ঘাটাল থানায়। গ্রামের কর্তব্যরত ভিলেজ পুলিশ ও সিভিকরা ঘটনাস্থলে ছুটে যান।

প্রাথমিকভাবে গ্রামবাসীদের অনুমান পাশের গ্রাম শিমুলিয়া ঝাড়গ্রাম লালগড় এলাকা থেকে কিছু মানুষ গ্রামে ধান রোয়ার জন্য এসেছিলেন। জল থেকে উদ্ধার হওয়া ওই দেহ তাদেরই কারো হতে পারে। তবে সমস্ত বিষয়ে ইতিমধ্যেই তদন্তে নেমেছে ঘাটাল থানার পুলিশ,দেহ উদ্ধার করে পাঠানো হচ্ছে ময়না তদন্তের জন্য।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক