এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে কোয়ারেন্টাইন সাপের কামড়! প্রশাসনের নজিরবিহীন গাফিলতি

Published on: June 4, 2020 । 2:19 PM

‌কোয়ারেনটাইনে থাকাকালীন বিষধর কালাচের কামড়। নুন্যতম স্বাস্থ্য পরিসেবাটুকুও পেলেন না আক্রান্ত। সাপের কামড়ের খবর পেয়ে বাড়ির পরিজনের বাইকে করে নিয়ে যাওয়া হল হাসপাতাল।

এমনই নজির বিহীন ঘটনা ঘটল দাসপুর থানার যদুপুরে। শুধু তাইনয় যদুপুর প্রাথমিক বিদ্যালয়ে একাধিক পরিযায়ী শ্রমিককে কোয়ারেনটাইনে রাখা হলেও প্রশাসনের কোনো সহযোগিতা তাঁরা পাচ্ছেন না বলে অভিযোগ। কোয়ারেনটাইনে থাকার আজ ১৩তম দিনেও আশা কর্মীদেরকেও তাঁরা দেখেননি। স্থানীয় এক ক্লাবের দৌলতে দুবেলা দুমুঠো খাবার জুটছে।

স্থানীয় বিজেপি নেতা অরূপরতন মিশ্র বলেন রাজ্য জুড়ে স্বাস্থ্য পরিসেবা একেবারেই ভেঙে ফেলেছে মমতার সরকার। যে সরকার বিপদে মানুষের পাশে দাঁড়ায়না তাদের আর ক্ষমতায় থাকার স্পর্ধা দেখানো বাহুবল প্রদর্শন ছাড়া আর কিছুই নয়।

এবিষয়ে দাসপুর-১ বিডিও বিকাশ নস্কর বলেন, আমাদের ব্লকের যদুপুর প্রাথমিক বিদ্যালয়ের কোয়ারেন্টাইন সেন্টারের থাকা এক স্বর্ণশিল্পীকে কামড় দিয়েছে বলে আজ ভোরের দিকে জানা গিয়েছে। তাঁকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক