এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের পঞ্চায়েত থেকে রাতে চারাগাছ পাচারের অভিযোগ

Published on: October 20, 2019 । 10:31 AM

নিজস্ব সংবাদদাতা: দাসপুরে রাতের অন্ধকারে সরকারি প্রকল্পের চারাগাছ পাচারের অভিযোগে উত্তাল নিজ নাড়াজোল গ্রামপঞ্চায়েত। স্থানীয়দের অভিযোগ, ১৯ অক্টোবর শনিবার ছিল। ওই দিন সন্ধ্যায় গ্রামপঞ্চায়েত খুলে সরকারি প্রকল্পের প্রায় দু হাজার চারাগাছ একটি গাড়িতে অন্যত্র পাচার করা হচ্ছিল। এলাকার বাসিন্দারা সেই গাড়িকে আটকে পুলিশকে  খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাছগুলি ফের গ্রামপঞ্চায়েত অফিসে নামিয়ে রাখার ব্যবস্থা করে। সোমবার ২১ তারিখে এফআইআর্ করাও আশ্বাস দেন।  এবিষয়ে ওই গ্রামপঞ্চায়েত প্রধান গগন সামন্তের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। দাসপুর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি সুনীল ভৌমিক বলেন, গাছগুলি পাচার করা হয়নি। ওই গ্রামপঞ্চায়েতরই হরিরাজপুরে চারাগুলি লাগানোর কথা ছিল। তাই ওই দিন ১০০টি চারা গাছ সংশ্লিষ্ট জায়গায় নিয়ে যাওয়ার জন্য গাড়িতে তোলা হয়েছিল।    স্থানীয় কিছু বাসিন্দা বিজেপির সমর্থক নিয়মবিরুদ্ধভাবে গাছগুলি আটকে রাজনৈতিক ইস্যু তৈরি করছিলেন। পুলিশ কাগজপত্র খুঁটিয়ে দেখেছে। চারাগুলি পাচার করা হয়নি। যদিও পুলিশ জানিয়েছে,   অফিস বন্ধের পর গ্রামপঞ্চায়েত অফিস থেকে গাছগুলি নিয়ে যাওয়া ঠিক হয়নি। নিয়ে গেলেও গাড়িতে  সরকারি নোটিশ লাগিয়ে যাওয়া উচিত ছিল। স্থানীয় বাসিন্দা নব দোলই, নবকুমার জানা এবং লক্ষ্মীকান্ত দোলই বলেন, ১৯ অক্টোবরই নয়, এই ভাবে রাতের অন্ধকারে  গ্রামপঞ্চায়েত থেকে বহু কিছু পাচার করা হয়। ওই ঘটনার পর এলাকায় উত্তেজনা রয়েছে।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি