এই মুহূর্তে ক্রীড়া/অনুষ্ঠান অন্যান্য সাহিত্য সম্পাদকীয় নোটিশবোর্ড

E-Paper

দাসপুরে পিচ রাস্তায় ধস, এলাকায় আতঙ্ক, বিপর্যস্ত গাড়ি চলাচল

Published on: November 7, 2019 । 1:39 PM

সৌমেন মিশ্র: পিচ রাস্তার বিশাল এলাকা জুড়ে ধস। আতঙ্ক এলাকায়। ফলে দাসপুর-২ ব্লকের বিস্তীর্ণ এলাকায়।

প্রসঙ্গত উল্লেখ্য ২০১৮ সালে তৎকালীন জলসম্পদ উন্নয়ন মন্ত্রী সৌমেন মহাপাত্রের উদ্যোগে মজে যাওয়া পলাশপাই খালের খনন কার্য শুরু হয়। খালটি নিয়ম মেনে কাটা হয়নি বলে এই বিপত্তি হয়েছে বলে স্থানীয়দের ধারনা। পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মল ঘোষ বলেন, ওই রাস্তা ধসে যাওয়ার খবর আমাদের কাছে নেই।

কেন এমনটা হল তা আমি খোঁজ নিয়ে বলছি। দাসপুর-২ বিডিও অনির্বান সাহু বলেন, একটি নির্মীয়মান রাস্তায় ওই ধসটি হয়েছে। কেন হয়েছে খোঁজ নেওয়া হচ্ছে।

আজ রাস্তাটি ভেঙে যাওয়ার পর সমস্যায় পড়তে হয়েছে অনেককেই। পাশাপাশি এলাকার বাসিন্দারা কৌতূহল বশত ওই ভাঙা অংশটি দেখার জন্য সকাল থেকে ভিড় করেন।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

নিয়ন্ত্রণ হারিয়ে নয়নঝুলিতে পড়ল লরি, অল্পের জন্য রক্ষা চালক-খালাসি

দাসপুর পুলিশের বড় সাফল্য: সবজির ট্রের আড়ালে গরু পাচারের চেষ্টা, ট্রাক আটক, উদ্ধার ৯টি গরু পশ্চিম মেদিনীপুরের দাসপুরে গভীর রাতে বড়সড় গরু পাচারের চেষ্টা ভেস্তে দিল দাসপুর থানার পুলিশ। ঘাটাল–পাঁশকুড়া রাজ্য সড়কের পীরতলা এলাকায় সন্দেহজনক একটি ট্রাককে ধাওয়া করে আটক করে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ট্রাকটির উপরে সবজির ট্রে সাজানো ছিল। কিন্তু তল্লাশি চালাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সবজির ট্রের নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা হয়েছিল গরু। এভাবেই গভীর রাতে গোপনে গরু পাচারের চেষ্টা চলছিল বলে অভিযোগ। পুলিশ ট্রাকটি থেকে প্রায় ৯টি গরু উদ্ধার করেছে। ঘটনায় ট্রাকের চালককে আটক করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দাসপুর থানার পুলিশ। অভিযুক্তদের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না এবং গরুগুলি কোথায় পাচার করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে দাসপুর থানার পক্ষ থেকে।

বর্তমান প্রগতি মার্কেটের জায়গায় কী কী করা যেতে পারে? জনমতে উঠে এল নানান প্রস্তাব

ঘাটালে সারের দাম নিয়ে বিক্ষোভ, নির্ধারিত মূল্যের বেশি টাকায় কিনে কম দামে বিক্রিতে অপারগ ব্যবসায়ীরা

দাসপুরে দুঃসাহসিক চুরি! মন্দির ভেঙে দেবদেবীর মূর্তি, সোনার গহনা ও মূল্যবান সামগ্রী উধাও

অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের বৃত্তি পরীক্ষার অনলাইলে আবেদন জমা নেওয়া শুরু হয়েছে