এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

দাসপুরের মিনারেল ওয়াটার প্রকল্পটি সিল করে দেওয়া হতে পারে

Published on: March 6, 2020 । 9:07 PM

নিজস্ব সংবাদদাতা: মিনারেল ওয়াটার বলে দাবি করে ব্যবসা চালাচ্ছে। অথচ দাসপুর থানার জালালপুরের ‘ওয়াটার ড্রপ’ নামে ওই মিনারেল ওয়াটার প্ল্যান্টের কোনও বৈধ কাগজই নেই। আজ ৬ মার্চ ওই প্ল্যান্টে হানা দিয়ে এমনই তথ্য জানতে পারলেন ঘাটাল মহকুমা ফুড সেফ্টি অফিসার অরুণাভ দে। তিনি বলেন, আমি তাজ্জব বনে যাই, মিনারেল ওয়াটারের একটি প্ল্যান্ট তৈরি করার জন্য যে সমস্ত দপ্তরের ছাড়পত্র দরকার কোনও কিছুই নেই ওই প্ল্যান্টে। এমনকি ফুড সেফ্টি দপ্তরের অনুমতি পর্যন্ত নেই। ওই প্ল্যান্ট থেকে যে পানীয় জল বাজারে বিক্রি করা হয় তার গুণগত মান নিয়ে প্রশ্ন রয়েছে মহকুমা ফুড সেফ্টি দপ্তরের। এর ফলে সাধারণ মানুষ প্রতারিত হওয়ার সম্ভাবনাই বেশি। অরুণাভবাবু বলেন, সাত দিনের মধ্যে সমস্ত নথি ও সংশ্লিষ্ট দপ্তরের ছাড়পত্র দেখাতে বলা হয়েছে জালালপুরের ওই মিনারেল ওয়াটার প্ল্যান্টের মালিককে। তা না হলে আমরা ওই প্ল্যান্টটিকে সিল করে দেওয়ার ব্যবস্থা করব।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক