এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনা বন্যার মাঝে নয়া আতঙ্ক দাসপুরে

Published on: October 26, 2021 । 8:23 PM

সৌমেন মিশ্র, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: রাজ্য জুড়ে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের মাঝেই দাসপুর-১ ব্লকের রামদেবপুর গ্রামে ডেঙ্গু আতঙ্ক। আক্রান্ত গ্রামের বছর ২০-র এক যুবক। আজ মঙ্গলবার গ্রামের আশাকর্মী লীলা খামরই জানান,কয়েকদিন ধরেই গ্রামের বন্দ্যোপাধ্যায় পরিবারের সৌরভ বন্দ্যোপাধ্যায় জ্বরে আক্রান্ত ছিল। স্থানীয় গ্রামীণ চিকিৎসকের কাছে চিকিৎসা চলছিল। পরে অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাঁকে দাসপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন। আজ তাঁর রক্তের পরীক্ষার রিপোর্ট এলে দেখা যায় তিনি ডেঙ্গু আক্রান্ত। দাসপুর-১ ব্লকের এই রামদেবপুর গ্রাম এই বছরই টানা পাঁচবার বন্যা প্লাবিত হয়েছে। গ্রামের চারিদিকে জল। এই পরিস্থিতিতে ডেঙ্গুর প্রকোপ যথেষ্ট সমস্যাজনক। মশাবাহিত এই রোগ নির্মূলে বাড়ির আশপাশের নালা-নর্দমা বা জমা জল থেকে মশার লার্ভাকে ধ্বংস করাই একমাত্র ডেঙ্গু থেকে মুক্তির পথ। অন্যদিকে জানা যাচ্ছে, গ্রামে ডেঙ্গু ধরা পড়তেই দাসপুর-১ ব্লক স্বাস্থ্য দপ্তর নড়েচড়ে বসেছে। এলাকার আশা কর্মীদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে জ্বরে আক্রান্ত পরিবারগুলির প্রত্যেক সদস্যদের রক্তের পরীক্ষা করানোর। পাশাপাশি সারা গ্রাম জুড়ে যে জমা জল সে জলে যাতে মশার লার্ভা মুক্ত রাখা যায় তার জন্য ব্লিচিং, ডেঙ্গু মশা মেরে ফেলা ও তাড়ানোর বিশেষ স্প্রে এবং গাপ্পি মাছের ব্যবস্থা করা হচ্ছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও