এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

অনলাইনে ওষুধ কিনে দাসপুরের ক্রেতা প্রতারিত

Published on: February 29, 2020 । 5:03 PM

অন লাইনে ওষুধ কিনে সমস্যায় ক্রেতা। ভুল ওষুধ দেবার অভিযোগে সংস্থার কর্মীকে ধরে রেখে পুলিসে জানালেন প্রতারিত ওই ক্রেতা।

দাসপুর থানার রাজনগরের স্বপন হাইত তাঁর স্ত্রী অপর্না হাইতের নামে ২হাজার টাকার কিছু বেশি টাকার ওষুধের অর্ডার দেন অনলাইনের প্রথম শ্রেনীর এক মেডিসিন সাপ্লাই কোম্পানিতে। আজ ২৯ ফেব্রুয়ারি সে ওষুধ পেয়ে স্বপন বাবু ডেলিভারি বয়ের কাছেই ওষুধের প্যাকেট খোলেন এবং দেখেন মাত্র তিনশো টাকার অন্যের নামের ভাউচারে অন্য সব ওষুধ। আটকে ফেলেন ও সংস্থার ডেলিভারি বয়কে। খবর দেন স্থানীয় ভিলেজ পুলিশ সুশান্ত কপাটকে। ডেলিভারি বয় সংস্থার অফিসে খবর দেন।

সুশান্তবাবু এসে বিষয়টি খতিয়ে দেখেন এবং ঘটনার সত্যতা যাচাই করেন। সংস্তার কর্মীরা এসে বিষটি দেখেন এবং নিজদের ভুল শিকার করেন। এবং দেখা যায় এক অন্য ব্যক্তির ওষুধ স্বপন বাবুর প্যাকেটে এসেছে। সংস্থার কর্মীরা জানান,প্যাকেট করার সময়ই এই ভুল। পুলিসের তরফে বলা হয়,ওষুধের ক্ষেত্রে অতিরিক্ত যত্ন নেওয়া উচিৎ ছিল।

স্বপনবাবু জানান,হাতের মুঠোয় আজ সব কিছু এলেও প্রতারিত হওয়ার সম্ভাবনা গুনিতক হারে বেড়েছে। তাই চোখ কান খোলা রেখেই আধুনিক পথে এগোনো ভালো।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক