এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

হোয়াটসঅ্যাপ গ্ৰুপ থেকে বহিষ্কার, ক্ষোভে অ্যাডমিনের বাড়িতে হামলা যুবকের

Published on: July 1, 2023 । 11:26 PM

নিজস্ব সংবাদদাতা, ‘স্থানীয় সংবাদ’, ঘাটাল: হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ দেওয়ায় গ্ৰুপ অ্যাডমিনের বাড়িতে হামলা যুবকের। [✔‘স্থানীয় সংবাদ’-এর সমস্ত কিছু জানতে এখানে ক্লিক করুন]

ভাঙচুর বাড়ির একাধিক সামগ্রী, বাড়ির সদস্যদের প্রাণে মারার হুমকি। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দাসপুর থানার কুল্টিকরী গ্রামের ঘটনা। জানা যাচ্ছে, ওই গ্রামে রয়েছে মহাকাল শিব মন্দির। মন্দির কমিটির একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে। সেই গ্রুপে রাজনৈতিক আলোচনা করায় গ্রুপের এক সদস্যকে গ্রুপ থেকে বের করে দেন গ্রুপ অ্যাডমিন। রাগে অ্যাডমিনের বাড়িতে ভাঙচুর চালায় যুবক। গ্রুপ অ্যাডমিন কিংশুক পালের অভিযোগ, আজ ১ জুলাই শনিবার দুপুরে মদ্যপ অবস্থায় সোনু হালদার নামের ওই যুবক তাঁর বাড়িতে সশস্ত্র অবস্থায় হামলা চালিয়ে বাড়ির একাধিক সামগ্রী ভাঙচুর করে। সেই সময় কিংশুক পালের বাড়িতে ছিলেন কিংশুকের মা ও সন্তান সম্ভবা বৌদি। এমনকি বাধা দিতে আসলে বাড়ির বাকি সদস্যদেরও ওই যুবক প্রাণে মারার হুমকি দেয় বলেও অভিযোগ। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বাড়ির দরজা, টিভি, ফ্রিজ সহ একাধিক সামগ্রী নষ্ট করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাসপুর থানায় লিখিত অভিযোগ জানাতে গিয়েছেন কিংশুক পালের পরিবার।

 

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি