এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

ঘাটালে কেমন করে সাইকেল চুরি হচ্ছে দেখুন

Published on: October 28, 2019 । 8:28 PM

শুভদীপ জানা:ঘাটালে সাইকেল চুরি হচ্ছে। দিনে দুপুরেই। সি সি টিভির ফুটেজে চুরির গোটা ঘটনাটি ধরা পড়েছে। দুষ্কৃতীর স্মার্টলি মার্কেটে প্রবেশ দেখে মনে হবে যেন কোনও দরকারে আসছে। ব্যাগ থেকে স্ক্রুড্রাইভার বার করে চাবি ভেঙে ওই ব্যক্তি দিব্যি সাইকেল নিয়ে চলে গেল।

আজ ২৮ অক্টোবর সকালে ঘাটাল কলেজের পেছন গেটের সামনে গৌরেশ্বর মার্কেট থেকে এক স্কুল ছাত্রের নতুন টাটা সাইকেল চুরি হয়ে গেল। ওই ছাত্রের নাম রাহুল বর। তার বাড়ি ঘাটাল শহরের ১৭ নম্বর ওয়ার্ডে। সে বীরসিংহ ভগবতী বিদ্যালয়ে পড়ে। আজ সে ওই মার্কেটে কম্পিউটার শিখতে গিয়েছিল। সাইকেলটি রাখার কিছুক্ষণের মধ্যেই এক দুষ্কৃতী সাইকেলটি নিয়ে চলে যায়। রাহুলের বাবা প্রশান্ত বর বলেন, সাইকেলটি খুব কষ্ট করে কিনেছিলাম। ভাবতেই পারিনি এভাবে চুরি হয়ে যাবে। আজ সকালেই ঘাটাল থানায় অভিযোগ করা হয়েছে। এবার দেখার সিসি টিভি ফুটেজ দেখে দুষ্কৃতীকে হদিশ পাওয়া যায় কিনা!

নিউজ ডেস্ক

‘স্থানীয় সংবাদ’ •ঘাটাল •পশ্চিম মেদিনীপুর-৭২১২১২ •ইমেল: [email protected] •হোয়াটসঅ্যাপ: 9933998177/9732738015/9932953367/ 9434243732 আমাদের এই নিউজ পোর্টালটি ছাড়াও ‘স্থানীয় সংবাদ’ নামে একটি সংবাদপত্র, MyGhatal মোবাইল অ্যাপ এবং https://www.youtube.com/SthaniyaSambad ইউটিউব চ্যানেল রয়েছে।

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি