এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

সিপিএম তৃণমূলকে এক হাত নিলেন বিজেপির সায়ন্তন বসু

Published on: September 14, 2019 । 6:50 PM

চন্দ্রকোনার ক্ষীরপাইয়ে বিজেপি আয়োজিত রক্তদান শিবিরে এসে পশ্চিম মেদিনীপুর জেলা কর্মসংস্থান মেলা ২০১৯ কে কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। “চপ,মুড়ি,বোমা ও চোলাই এই চারটের বাইরে পশ্চিম বঙ্গে কোনও শিল্প নেই,এই চারটি শিল্পই মুখ্যমন্ত্রীর দলে ঢালাও আছে।মুখ্যমন্ত্রীর কাছে আবেদন কর্মসংস্থান মেলায় লোক নেই তাই চপ,মুড়ি,বোম ও চোলাই কারবারি দের ধরে মেলায় আনলে কিছুটা লোক বাড়তো।এই চারটে শিল্পের লোকদের ঠিকঠাক বসাতে পারেনি হয়তো তাই মেলায় লোক নেই।” এভাবেই আজ চন্দ্রকোনার ক্ষীরপাইয়ে দলের আয়োজিত রক্তদান শিবিরে এসে জেলায় কর্মসংস্থান মেলাকে কটাক্ষ করেন তিনি।

“গতকাল বাম যুব ছাত্র সংগঠনের নবান্ন অভিযানে ভিড় ছিলোনা,হাইলাইট করার জন্য এতোটা বলপ্রয়োগ করার দরকার ছিলোনা পুলিশের।এসব সিপিএম তৃনমুলের গটআপ গেমও হতে পারে বলে এই বিজেপি নেতার ধারনা।

উল্লেখ্য,শনিবার চন্দ্রকোনার ক্ষীরপাই টাউন হলে ক্ষীরপাই মন্ডল বিজেপির উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।দুপুর তিনটে নাগাদ দলীয় রক্তদান শিবিরে উপস্থিত হন সায়ন্তন বসু।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক