এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোণায় কৃষকের একমাত্র সম্বল দুই বলদের একটির মর্মান্তিক মৃত্যু

Published on: July 28, 2019 । 9:41 PM

রবিবারের দুপুরে লাঙলদেওয়ার দুই বলদকে বাড়ির উঠুনে বেঁধে সবে মাত্র বাড়ির ভেতরে গেছেন তারই মধ্যে সামনের ইলেক্ট্রিক খুঁটিতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক বলদের। গরুর মালিকের নাম তারাপদ রজক বাড়ি চন্দ্রকোণা থানার যাদবনগরে।

রজতবাবুর আয়ের একমাত্র উৎস ছিল দুই বলদ। এদের দিয়েই লাঙল করে জীবন ধারণ করতেন। এই ঘটনায় স্থানীয়রা বিদ্যুতদপ্তরের উপর গাফিলতির অভিযোগ তুলেছেন। স্থানীয়দের আশঙ্কা কিছুদিন আগেই ওই খুঁটিতে বিদ্যুতের কাজ করেছে দপ্তরের কর্মীরা। সেই থেকেই আর্থিং এর তার বডি হয়ে এই গরুটির মৃত্যু।রজতবাবু বিদ্যুৎ দপ্তরের কাছে ক্ষতিপূরন দাবি করেছেন। চন্দ্রকোনা ইলেকট্রিক সাপ্লাই দপ্তরের স্টেশন ম্যানেজার ফারুক আহমেদ জানান,ঘটনার খবর পেয়ে দপ্তরের কর্মীরা ঘটনা স্থলে গিয়ে খতিয়ে দেখে আসে। ক্ষতিপূরণের দিকটি খতিয়ে দেখা হবে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক