এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনার জেরে বন্ধ থাকছে দাসপুরের জানাপাড়ার মহাপ্রভু আশ্রম

Published on: March 21, 2020 । 7:38 AM

ইন্দ্রজিত মিশ্র:  মানুষের গভীর বিশ্বাসেও থাবা করোনার। তাই আপাতত আর রবিবার কাতারে কাতারে মানুষের ভিড় দেখা যাবে না দাসপুরের জানাপাড়া বাসস্টপে।  বন্ধ থাকছে দাসপুর থানার জানাপাড়ার মহাপ্রভু আশ্রম। এই আশ্রমে বহু দূরদূরান্ত থেকে মানুষ কান ফুটিয়ে ওষুধ বেঁধে নিয়ে যায়। মানুষের বিশ্বাস ওই ওষুধের জন্য তাদের যাবতীয় ব্যাথা যন্ত্রণার মুক্তি হয়। তাই শনিবার রাত থেকেই লাইন ধরে গাড়ি ভাড়া করে আসতেন বহু মানুষ। বাসেও রবিবার প্রচুর ভিড় হয় ওই ওষুধ বাঁধতে আসা মানুষদের জন্য।  এমনকি ভিন রাজ্যের মানুষ, বাংলাদেশ থেকে আসা মানুষও ওষুধ বাঁধতে আসেন স্রেফ বিশ্বাসে ভর করে।
গতকাল প্রধানমন্ত্রীর ভাষণ শুনেছে সারা দেশ। গোটা পৃথিবীতে এই করোনা ভাইরাসের ভয়ে সবাই জুজু। জমায়েত একদম হতেই দেওয়া যাবে না। তাই মন্দিরে এসে এই কান ফুটিয়ে ওষুধ দেওয়া বন্ধ থাকছে।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক