এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

করোনা: ঘাটালে লরিতে করে লুকিয়ে যাত্রী পরিবহণ করা হচ্ছে

Published on: March 25, 2020 । 12:51 PM

তনুশ্রী সামন্ত: লকডাউনের প্রেক্ষিতে যাত্রী পরিবহণের জন্য বাস বন্ধ তো কী হয়েছে? লরিতে করেই লুকিয়ে যাত্রী পরিবহণ করা হচ্ছে। আজ ২৫ মার্চ  সকালের দিকে এমনই দৃশ্য দেখা গেল ঘাটাল-পাঁশকুড়া সড়কের দুনম্বর চাতালে।  একটি লরি ক্ষীরপাইয়ের দিক থেকে প্রায় ২০-৩০জন লোককে নিয়ে পাঁশকুড়ার দিকে যাচ্ছিল। ঘাটাল শহরের বিশিষ্ট ব্যবসায়ী মানসকুমার দে বলেন, আমার ওই লরিটি দেখে খুব সন্দেহ হয়। আমি ওই লরিটিকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে জানতে পারি লরিতে করে  যাত্রী পরিবহণ করা হচ্ছে। আমি জিজ্ঞাসা শুরু করার   প্রায় সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনা স্থলে পৌঁছায়।  ঘাটাল থানার পুলিশ লরিটিকে ব্যাক করিয়ে ফের ক্ষীরপাইয়ের দিকে পাঠিয়ে দেয় বলে জানা গিয়েছে।

 

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক