এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

এবার ঘাটাল শহর থেকে ২ জনকে মেদিনীপুরে পাঠানো হল

Published on: April 1, 2020 । 10:59 PM

•আজ ১ এপ্রিল ২০২০ ঘাটাল শহরের দুই যুবককে (দু’জনেরই বাড়ি  শিলাবতী নদীর পশ্চিম পাড়ে ঘাটাল পুইরসভার মধ্যে) করোনা আক্রান্ত সন্দেহে মেদিনীপুর করোনা হাসপাতালে পাঠানো হল। ওই দুই যুবক কিছু দিন হল ভিন রাজ্য থেকে বাড়ি এসেছেন। শারীরিক সমস্যা হওয়ায় আজ তাঁরা ঘাটাল হাসপাতালে যান। সেখানে তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করার পর কিছু লক্ষণ চিকিৎসকদের সন্দেহ হয়। তাই তাঁদের মেদিনীপুরে পাঠানো হয়েছে বলে ঘাটাল মহকুমা হাসপাতাল সূত্রে জানানো হয়েছে।
নিয়ম মতো মেদিনীপুরে তাঁদের আরও কিছু পরীক্ষা করা হবে। তাঁরপরই জানা যাবে তাঁদের শরীরে করোনা সংক্রমণ হয়েছে কিনা। প্রসঙ্গত ৩১ মার্চ যে দু’ই যুবককে মেদিনীপুরে পাঠানো হয়েছিল তাঁদের এখনও চূড়ান্ত রিপোর্ট কলকাতা থেকে আসেনি।

তৃপ্তি পাল কর্মকার

আমার প্রতিবেদনের সব কিছু আগ্রহ, উৎসাহ ঘাটাল মহকুমাকে ঘিরে... •ইমেল: [email protected] •মো: 9933066200 •ফেসবুক: https://www.facebook.com/triptighatal •মোবাইল অ্যাপ: https://play.google.com/store/apps/details?id=com.myghatal.eportal&hl=en ইউটিউব: https://www.youtube.com/c/SthaniyaSambad

পড়তে ভুলবেন না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

‘নো কস্ট’ পদ্ধতি বাতিল করে দ্রুত নদী ও খাল সংস্কারের দাবি, নবান্নে স্মারকলিপি

সোনাখালীতে চারচাকার গাড়ির ধাক্কায় আহত সাইকেল আরোহী ।

মদ-গাঁজার ব্যবসা বন্ধের দাবিতে ক্ষীরপাইয়ে মহিলাদের পথ অবরোধ

রাস্তার মাঝে বিশাল গর্ত,মরণফাঁদে পরিণত উদয়চক–ঘনশ্যামবাটি সড়ক