এই মুহূর্তেক্রীড়া/অনুষ্ঠানঅন্যান্যসাহিত্যসম্পাদকীয়নোটিশবোর্ড

E-Paper

চন্দ্রকোনায় একের পর এক সেতু জলের তলায়

Published on: July 29, 2021 । 9:06 PM

নিজস্ব সংবাদদাতা,স্থানীয় সংবাদ,ঘাটাল: রাতভর প্রবল বৃষ্টি,চন্দ্রকোনায় নদীর জল উপচে ডুবলো যাতায়াতের একমাত্র ভরসা কাঠের একাধিক সেতু,চলছে ঝুঁকি নিয়ে যাতায়াত,সেতু বাঁচাতে হাত লাগিয়েছেন গ্রামবাসীরা।
বৃহস্পতিবার এমনই বিপদজনক কাঠের সেতুর উপর দিয়ে যাতায়াতের ছবি দেখা গেলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা-২ ব্লকের ভগবন্তপুর-১ গ্রাম পঞ্চায়েতের চৈতন্যপুর,ঘোষকিরা ও ধরমপোতা এলাকায় শিলাবতী নদীর উপর থাকা কাঠের সেতুগুলিতে।

ভগবন্তপুর-১ গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে লক্ষাধিক টাকা ব্যয় করে চৈতন্যপুর ও ধরমপোতা এলাকায় শিলাবতী নদীর উপর দুটি কাঠের সেতু তৈরি করা হয়। ব্লকের ভগবন্তপুর-১ ও ভগবন্তপুর-২ গ্রাম পঞ্চায়েতের শতাধিক গ্রামের পাশাপাশি ওই দুটি সেতুর উপর দিয়ে যাতায়াত করেন পাশ্ববর্তী হুগলি জেলার বেশকিছু গ্রামের মানুষেরা। শিলাবতী নদীর জল এতোটাই বেড়ে যায়, যার জেরে দুটি কাঠের সেতুর উপর দিয়ে বিপদজনক ভাবে জল বইছে। এদিন দেখা যায়, স্থানীয় বেশকিছু গ্রামের মানুষ স্থানীয় পঞ্চায়েতের সাথে হাত লাগিয়ে সেতু দুটি বাঁচাতে হাত লাগান। ওই সেতুর উপর দিয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত করতে দেখা যায় সাইকেল,মোটর সাইকেল সহ নিত্যযাত্রীদের। ডুবে যাওয়া সেতু দুটির উপর দিয়ে বিপদজনক ভাবে যাতায়াতে

যেকোনও মুহূর্তে ঘটতে পারে বড়সড় দূর্ঘটনা। প্রতিবছর বর্ষায় শিলাবতী নদীর জল বাড়লেই এমন চরম দুর্ভোগের শিকার হতে হয় একাধিক গ্রামের বাসিন্দাদের, বন্ধ হয়ে পড়ে যোগাযোগ। ওই এলাকায় নদীর উপর দীর্ঘ দিন ধরে একটি কংক্রিট ব্রিজের দাবি জানিয়ে আসলেও তার কোনও সাড়া মেলেনি বলে অভিযোগ। ওই এলাকায় একটি স্থায়ী কংক্রিট ব্রিজ তৈরি করা হোক দাবি স্থানীয়দের। সমস্যার কথা স্বীকার করে ভগবন্তপুর-১ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ইকবাল সরকার জানান, রাতের প্রবল বৃষ্টিতে নদীর জল বাড়ায় পঞ্চায়েত এলাকার চারটি কাঠের সেতুই জলের তলায়। পারাপারে মানুষের ভোগান্তি হচ্ছে।গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে রাত থেকেই লোক লাগিয়ে সেতুগুলি বাঁচানোর চেষ্টা চলছে। কোনও দুর্ঘটনা যাতে না ঘটে তার জন্য নজরদারি চলছে।

সৌমেন মিশ্র

পাঠকের কাছে তথ্য ভিত্তিক সত্য সংবাদ পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব। মোবাইল-৯৯৩২৯৫৩৩৬৭

পড়তে ভুলবেন না

পুলিশের ভয়ে ফাইন এড়াতে তৎপর, অথচ হেলমেট পরতে অনীহা! ঘাটালের রাস্তায় প্রশ্ন উঠছে বাইক চালকদের সচেতনতা নিয়ে।

কাটমানি নেওয়ার অভিযোগ উঠল দাসপুর-২ ব্লকের এক নির্মাণ সহায়কের বিরুদ্ধে

আগামীকাল রবিবার ঘাটালের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ থাকবে না

জেলায় প্রথম দাসপুরের অয়ন, এবার যাবে রাজ্যস্তরে শ্রীকান্ত ভুঁইয়া, স্থানীয় সংবাদ, ঘাটাল: দাসপুর-১ ব্লকের তিয়রবেড়িয়া জগন্নাথপুর ত্রৈলোক্য রমনাথ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র অয়ন কুমার শী অ্যাথলেটিক্সের অনূর্ধ্ব-১৪ বিভাগে Discus Throw ও Javelin Throw ইভেন্টে জেলাস্তরে প্রথম স্থান অধিকার করেছে।বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতমকুমার সাউ জানিয়েছেন, জেলা স্তরে সাফল্যের পর আগামী ১০ থেকে ১২ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে অনুষ্ঠিত রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশ নেবে অয়ন।

মাথার উপর ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইন, থমকে গেল দুর্গাপুজোর মণ্ডপ তৈরির কাজ।

মহালয়ার টানে ফের জীবন্ত হচ্ছে পুরনো রেডিও